1 Kings 2:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে শিমিয়ি বাদশাহ্‌কে বললো, এই কথা ভাল; আমার মালিক বাদশাহ্‌ যেমন বললেন, আপনার এই গোলাম তা-ই করবে। পরে শিমিয়ি অনেক দিন পর্যন্ত জেরুশালেমে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমিয়ি রাজাকে উত্তর দিয়েছিল, “আপনি যা বলেছেন, ভালোই বলেছেন। আমার প্রভু মহারাজ যা বলেছেন, আপনার দাস তাই করবে।” আর শিমিয়ি বেশ কিছুকাল জেরুশালেমে থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শিমিয়ি রাজাকে কহিল, এ কথা ভাল; আমার প্রভু মহারাজ যেমন কহিলেন, আপনার এই দাস সেইরূপই করিবে। পরে শিমিয়ি অনেক দিন পর্য্যন্ত যিরূশালেমে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শিমিয়ি রাজাকে কহিল, এই কথা ভাল; আমার প্রভু মহারাজ যেমন কহিলেন, আপনার এই দাস সেইরূপই করিবে। পরে শিমিয়ি অনেক দিন পর্যন্ত যিরূশালেমে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শিমিয়ি রাজাকে বললেন, “আপনি ভালই বলেছেন। আমার মনিব মহারাজ যা বললেন আপনার দাস তা-ই করবে।” এর পর শিমিয়ি অনেক দিন যিরূশালেমে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে শিমিয়ি বাদশাহ্‌কে বললেন, “আপনি ভালই বলেছেন। আমার প্রভু মহারাজ যা বললেন আপনার গোলাম তা-ই করবে।” এর পর শিমিয়ি অনেক দিন জেরুজালেমে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমিয়ি রাজাকে বলল, মহারাজ ভাল কথাই বলেছেন। আপনার দাস আপনার আদেশ পালন করবে। তারপর জেরুশালেমে শিমিয়ির অনেকদিন কেটে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমিয়ি একথায় সম্মতি জানিয়ে বলল, “ঠিক আছে মহারাজ, আমি আপনার নির্দেশ মেনেই চলবো|” তাঁর কথা মতো এরপর দীর্ঘদিন শিমিয়ি জেরুশালেমেই বাস করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তরে শিমিয়ি রাজাকে বললেন, “আপনি ভালই বলেছেন। আমার মনিব মহারাজ যা বললেন আপনার দাস তাই করবে।” এর পর শিমিয়ি অনেক দিন যিরূশালেমে থাকল।