1 Kings 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন মাবুদ আমার সম্বন্ধে যে কথা বলেছেন তা রক্ষা করেন; তিনি বলেছেন, তোমার সন্তানেরা যদি সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সঙ্গে আমার সম্মুখে বিশ্বস্ত আচরণ করতে নিজেদের পথে সাবধানে চলে, তবে— তিনি বলেন, ইসরাইলের সিংহাসনে তোমার বংশে লোকের অভাব হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সদাপ্রভু যেন আমার কাছে করা তাঁর সেই প্রতিজ্ঞাটি রক্ষা করতে পারেন: ‘যদি তোমার বংশধররা তাদের জীবনযাপনের প্রতি লক্ষ্য রাখতে পারে, ও যদি তারা আমার সামনে তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে বিশ্বস্ততাপূর্বক চলে, তবে ইস্রায়েলের সিংহাসনে বসার জন্য তোমার কোনও উত্তরাধিকারীর অভাব হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেন, সদাপ্রভু আমার সম্বন্ধে যে বাক্য বলিয়াছেন, তাহা সংস্থাপন করেন; তিনি বলিয়াছেন, তোমার সন্তানেরা যদি সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত আমার সম্মুখে সত্য আচরণ করিতে আপনাদের পথে সাবধানে চলে, তবে—তিনি বলেন,—ইস্রায়েলের সিংহাসনে তোমার [বংশে] লোকের অভাব হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেন, সদাপ্রভু, আমার সম্বন্ধে যে বাক্য বলিয়াছেন, তাহা সংস্থাপন করেন; তিনি বলিয়াছেন, তোমার সন্তানেরা যদি সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত আমার সম্মুখে সত্য আচরণ করিতে আপনাদের পথে সাবধানে চলে, তবে- তিনি বলেন- ইস্রায়েলের সিংহাসনে তোমার [বংশে] লোকের অভাব হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে সদাপ্রভু যে প্রতিজ্ঞা আমার কাছে করেছেন তা পূরণ করবেন। সেই প্রতিজ্ঞা হল, ‘যদি তোমার বংশধরেরা সমস্ত মন-প্রাণ দিয়ে বিশ্বস্তভাবে আমার সামনে চলাফেরা করবার জন্য সাবধানে জীবন কাটায় তবে ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে মাবুদ যে ওয়াদা আমার কাছে করেছেন তা পূরণ করবেন। সেই ওয়াদা হল, ‘যদি তোমার বংশধরেরা সমস্ত মনপ্রাণ দিয়ে বিশ্বস্তভাবে আমার সামনে চলাফেরা করবার জন্য সাবধানে জীবন কাটায় তবে ইসরাইলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তুমি তাঁর বাধ্য হয়ে চল, তাহলে প্রভু পরমেশ্বর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করবেন। তিনি আমায় বলেছিলেন, তোমার বংশধরেরা যতদিন মনে প্রাণে আমার অনুগত ও বিশ্বস্ত থাকবে, যতদিন আমার অনুশাসন সতর্কভাবে পালন করবে ততদিন ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার লোকের অভাব হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন, তুমি যদি ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে তাঁর নির্দেশিত পথে জীবনযাপন করো, তিনিও তাঁর এই প্রতিশ্রুতির কথা মনে রাখবেন| প্রভু আমাকে বলেছিলেন, ‘যদি তোমার সন্তানসন্ততিরা সমস্ত হৃদয় দিয়ে এবং নিষ্ঠা সহকারে আমার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাহলে সদাসর্বদা তোমারই বংশের কেউ না কেউ ইস্রায়েলের রাজ সিংহাসনে আসীন হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন সদাপ্রভু যে বিষয় আমার কাছে বলেছেন তা পূরণ করতে পারেন। তিনি বলেছেন, ‘যদি তোমার সন্তানেরা সমস্ত হৃদয়ে ও সমস্ত প্রাণ দিয়ে বিশ্বস্তভাবে আমার সামনে চলাফেরা করবার জন্য সাবধানে জীবন কাটায় তবে ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’