1 Kings 2:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ যিহোয়াদার পুত্র বনায়কে হুকুম করলে তিনি গিয়ে তাকে আক্রমণ করে হত্যা করলেন। আর সোলায়মানের হাতে রাজ্য সুস্থির হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজামশাই যিহোয়াদার ছেলে বনায়কে আদেশ দিলেন, এবং তিনি বাইরে গিয়ে শিমিয়িকে আঘাত করলেন ও সে মারা গেল। অতএব শলোমনের হাতে রাজ্য সুস্থির হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা যিহোয়াদার পুত্র বনায়কে আজ্ঞা করিলে তিনি গিয়া তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন। আর শলোমনের হস্তে রাজ্য সুস্থির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা যিহোয়াদার পুত্র বনায়কে আজ্ঞা করিলে তিনি গিয়া তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন। আর শলোমনের হস্তে রাজ্য সুস্থির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা এর পর যিহোয়াদার ছেলে বনায়কে হুুকুম দিলেন আর বনায় গিয়ে শিমিয়িকে মেরে ফেললেন। এইভাবে শলোমনের হাতে রাজ্যটা শক্তভাবে প্রতিষ্ঠিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ এর পর যিহোয়াদার ছেলে বনায়কে হুকুম দিলেন আর বনায় গিয়ে শিমিয়িকে হত্যা করলেন। এইভাবে সোলায়মানের হাতে রাজ্যটা শক্তভাবে প্রতিষ্ঠিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে যিহোয়াদার পুত্র বনায় তখন বাইরে গিয়ে শিমিয়িকে হত্যা করল। এবার শলোমনের রাজত্ব দৃঢ় প্রতিষ্ঠিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা বলে রাজা শিমিয়িকে হত্যার আদেশ দিলেন বনায়কে| বনায় শিমিয়িকে হত্যা করল| অবশেষে শলোমন তাঁর রাজ্যের পূর্ণ কর্ত্তৃত্ব লাভ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর রাজা যিহোয়াদার ছেলে বনায়কে হুকুম দিলেন আর বনায় গিয়ে শিমিয়িকে মেরে ফেললেন। এই ভাবে শলোমনের হাতে রাজ্যটা ভালোভাবে প্রতিষ্ঠিত হল।