1 Kings 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অরামের বাদশাহ্‌ বিন্‌হদদ তাঁর সমস্ত সৈন্য একত্র করলেন; তাঁর সঙ্গে বত্রিশ জন বাদশাহ্‌ এবং অনেক ঘোড়া ও রথ ছিল; তিনি গিয়ে সামেরিয়া অবরোধ করলেন ও সেই নগরের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে অরামের রাজা বিন্‌হদদ তাঁর সমগ্র সৈন্যদল একত্রিত করলেন। বত্রিশজন রাজা ও তাদের ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে গিয়ে তিনি চারদিক থেকে শমরিয়া নগরটিকে ঘিরে ধরে সেখানে আক্রমণ চালিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অরাম-রাজ বিন্‌হদদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন; তাঁহার সঙ্গে বত্রিশ জন রাজা এবং অনেক অশ্ব ও রথ ছিল; তিনি উঠিয়া গিয়া শমরিয়া অবরোধ করিলেন, ও সেই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অরাম-রাজ বিন্‌হদদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন; তাঁহার সঙ্গে বত্রিশ জন রাজা এবং অনেক অশ্ব ও রথ ছিল; তিনি উঠিয়া গিয়া শমরিয়া অবরোধ করিলেন, ও সেই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরাম দেশের রাজা বিন্‌হদদ তাঁর সমস্ত সৈন্য জড়ো করলেন। তিনি বত্রিশজন রাজা ও অনেক ঘোড়া আর রথ সংগে নিয়ে শমরিয়া আক্রমণ করবার জন্য ঘেরাও করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিরিয়া দেশের বাদশাহ্‌ বিন্‌হদদ তাঁর সমস্ত সৈন্য জমায়েত করলেন। তিনি বত্রিশজন বাদশাহ্‌ ও অনেক ঘোড়া আর রথ সংগে নিয়ে সামেরিয়া আক্রমণ করবার জন্য ঘেরাও করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ার রাজা বেন-হদদ তাঁর সমস্ত সৈন্য সামন্ত একত্র করলেন। আরও বত্রিশজন রাজা তাঁদের অনেক অশ্ব ও রথ নিয়ে তাঁর সঙ্গে যোগ দিলেন। সকলকে নিয়ে বেন-হদদ শমরিয়া অবরোধ করলেন এবং দখল করার জন্য আক্রমণ চালাতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্হদদ ছিলেন অরামের রাজা| তিনি তাঁর সেনাবাহিনী এক জায়গায় জড়ো করলেন| সেখানে তাঁর সঙ্গে আরো 32 জন রাজা যোগদান করলেন| তাঁদের সঙ্গে ঘোড়া ও রথ ছিল| তারপর তারা সকলে মিলে শমরিয় আক্রমণ করে শমরিয় শহরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অরামের রাজা বিনহদদ তাঁর সমস্ত সৈন্য জড়ো করলেন। তিনি বত্রিশজন রাজা ও অনেক ঘোড়া আর রথ সঙ্গে নিয়ে শমরিয়া আক্রমণ করবার জন্য ঘেরাও করলেন এবং যুদ্ধ করলেন।