1 Kings 20:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিন্‌হদদের কাছে এই সংবাদ গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্য বাদশাহ্‌রা কুটিরে কুটিরে পান করছিলেন; তিনি তাঁর গোলামদেরকে বললেন, সৈন্য তৈরি করতে বল। তাতে তারা নগরের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিনহদদ ও অন্যান্য রাজারা যখন তাঁবুতে বসে মদ্যপান করছিলেন, তখনই তিনি এই খবরটি পেয়েছিলেন, এবং তিনি তাঁর লোকজনকে আদেশ দিলেন: “আক্রমণ করার জন্য প্রস্তুত হও।” অতএব তারা নগরটি আক্রমণ করার জন্য প্রস্তুত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই উত্তর শ্রবণকালে বিন্‌হদদ ও অন্য রাজগণ কুটীরে কুটীরে পান করিতেছিলেন; তিনি আপন দাসদিগকে কহিলেন, সৈন্য রচনা কর। তাহাতে তাহারা নগরের বিরুদ্ধে সৈন্য রচনা করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই উত্তর শ্রবণকালে বিন্‌হদদ ও অন্য রাজগণ কুটিরে কুটিরে পান করিতেছিলেন; তিনি আপন দাসদিগকে কহিলেন, সৈন্য রচনা কর। তাহাতে তাহারা নগরের বিরুদ্ধে সৈন্য রচনা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্‌হদদের কাছে এই খবর গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্যান্য রাজারা তাঁদের তাম্বুতে মদ খাচ্ছিলেন। তিনি তাঁর লোকদের হুকুম দিলেন, “আক্রমণের জন্য তোমরা তৈরী হও।” কাজেই তারা শহরটা আক্রমণ করবার জন্য তৈরী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্‌হদদের কাছে এই খবর গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্যান্য বাদশাহ্‌রা তাঁদের তাম্বুতে মদানো রস খাচ্ছিলেন। তিনি তাঁর লোকদের হুকুম দিলেন, “আক্রমণের জন্য তোমরা তৈরী হও।” কাজেই তারা শহরটা আক্রমণ করবার জন্য তৈরী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাবের এই উত্তর যখন বেন-হদদের কাছে পৌঁছাল তখন তিনি তাঁর মিত্রপক্ষ ও অন্যান্য রাজাদের সঙ্গে তাঁবুতে বসে মদ্যপান করছিলেন। তিনি তাঁর সেনানায়কদের আদেশ করলেন, সৈন্য সাজাও। তারা তখন নগর আক্রমণের জন্য ব্যুহ রচনা করে আক্রমণের জন্য তৈরী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্হদদ তখন তাঁবুতে বসে অন্যান্য রাজাদের সঙ্গে দ্রাক্ষারস পান করছিলেন| সে সময় বার্তাবাহকরা রাজা আহাবের কাছ থেকে ফিরে এসে তাঁকে এই খবর দিতে তিনি তাঁর সেনাবাহিনীকে শহর আক্রমণের জন্য প্রস্তুত হতে বললেন| তখন তাঁর লোকরা যুদ্ধ করবার জন্য যে যার নিজের জায়গায় সরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিনহদদের কাছে এই খবর গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্যান্য রাজারা তাঁদের তাঁবুতে পান করছিলেন। তিনি তাঁর লোকদের আদেশ দিলেন, “যুদ্ধের জন্য তোমরা তৈরী হও।” কাজেই তারা শহরটা আক্রমণ করবার জন্য তৈরী হল।