1 Kings 20:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের যুবকদেরকে সংগ্রহ করলেন, তারা দুই শত বত্রিশ জন হল; এবং তাদের পিছনে সমস্ত লোক অর্থাৎ সমস্ত বনি-ইসরাইলকে সংগ্রহ করলে সাত হাজার জন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আহাব প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা 232 জন নিম্নপদস্থ কর্মকর্তাকে ডেকে পাঠালেন। পরে তিনি অবশিষ্ট মোট 7,000 ইস্রায়েলী লোক একত্রিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি প্রদেশাধ্যক্ষদের যুবকগণকে সংগ্রহ করিলেন, তাহারা দুই শত বত্রিশ জন হইল; এবং তাহাদের পশ্চাতে সমস্ত লোককে অর্থাৎ সমস্ত ইস্রায়েল-সন্তানকে সংগ্রহ করিলে সাত সহস্র জন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি প্রদেশাধ্যক্ষদের যুবকগণকে সংগ্রহ করিলেন, তাহারা দুই শত বত্রিশ জন হইল; এবং তাহাদের পশ্চাতে সমস্ত লোককে অর্থাৎ সমস্ত ইস্রায়েল-সন্তানকে সংগ্রহ করিলে সাত সহস্র জন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহাব এই কথা শুনে বিভিন্ন এলাকার শাসনকর্তাদের অধীন যুবক সৈন্যদের জড়ো করলেন। তাতে তারা মোট দু’শো বত্রিশজন হল। তারপর তিনি সব ইস্রায়েলীয় সৈন্যদের একত্র করলে পর সাত হাজার সৈন্য হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহাব এই কথা শুনে বিভিন্ন এলাকার শাসনকর্তাদের অধীন যুবক সৈন্যদের জমায়েত করলেন। তাতে তারা মোট দু’শো বত্রিশজন হল। তারপর তিনি সব ইসরাইলীয় সৈন্যদের একত্র করলে পর সাত হাজার সৈন্য হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন প্রাদেশিক সৈন্যাধক্ষদের অধীন তরুণ সৈনিকদের একত্র করলেন। তারা সংখ্যায় ছিল 232 জন। তারপর তিনি বাকী ইসরায়েলী সৈনদের সাজালেন। এরা সংখ্যায় ছিল মোট 7 হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব তখন সরকারী কর্মচারীদের তরুণ সহকারীদের জড়ো করলেন| সব মিলিয়ে এরা সংখ্যায় ছিল 232 জন| তারপর রাজা ইস্রায়েলের সেনাবাহিনীকে ডেকে পাঠালেন| সব মিলিয়ে সেখানে 7000 জন ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাব এই কথা শুনে বিভিন্ন এলাকার শাসনকর্ত্তাদের অধীন যুবক সৈন্যদের জড়ো করলেন। তাতে তারা মোট দুশো বত্রিশজন হল। তারপর তিনি সব ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলে পর সাত হাজার সৈন্য হল।