1 Kings 20:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মধ্যাহ্নকালে বের হল। তখন বিনহ্দদ ও অন্য বাদশাহ্রা, তাঁর সহায় বত্রিশ জন বাদশাহ্, কুটিরে কুটিরে পান করে মাতাল হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্হদদ ও তাঁর মিত্রপক্ষের বত্রিশজন রাজা যখন দুপুরবেলায় তাঁবুতে মাতাল হয়ে পড়েছিলেন, তখনই তারা রওনা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা মধ্যাহ্নকালে বাহির হইল। তখন বিন্হদদ ও অন্য রাজগণ, তাঁহার সহায় বত্রিশ জন রাজা, কুটীরে কুটীরে পান করিয়া মত্ত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা মধ্যাহ্নকালে বাহির হইল। তখন বিন্হদদ ও অন্য রাজগণ, তাঁহার সহায় বত্রিশ জন রাজা, কুটিরে কুটিরে পান করিয়া মত্ত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিভিন্ন এলাকার শাসনকর্তাদের সেই যুবক সৈন্যেরা প্রথমে রওনা হল। এদিকে বিন্হদদ ও তাঁর সংগে যুক্ত বত্রিশজন রাজা তাদের তাম্বুর মধ্যে মাতাল হবার পরেও মদ খাচ্ছিলেন। সেই সময় বিন্হদদ খোঁজ নেবার জন্য লোক পাঠিয়ে দিলে তারা তাঁকে খবর দিল, “শমরিয়া থেকে লোকেরা এগিয়ে এসেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিভিন্ন এলাকার শাসনকর্তাদের সেই যুবক সৈন্যেরা প্রথমে রওনা হল। এদিকে বিন্হদদ ও তাঁর সংগে যুক্ত বত্রিশজন বাদশাহ্ তাদের তাম্বুর মধ্যে মাতাল হবার পরেও মদানো রস খাচ্ছিলেন। সেই সময় বিন্হদদ খোঁজ নেবার জন্য লোক পাঠিয়ে দিলে তারা তাঁকে খবর দিল, “সামেরিয়া থেকে লোকেরা এগিয়ে এসেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুপুরবেলায় তারা আক্রমণ শুরু করল।বেন-হদদ তখন তাঁর মিত্র পক্ষের বত্রিশজন রাজাকে নিয়ে তাঁবুর মধ্যে মদ্যপানে মত্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুপুর বেলায় যখন বিন্হদদ ও অন্যান্য 32 জন রাজা দ্রাক্ষারস পান করে তাঁবুতে বেহুঁশ হয়ে পড়েছিলেন সে সময়ে রাজা আহাব আক্রমণ শুরু করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিনহদদ ও তাঁর সঙ্গে যুক্ত বত্রিশজন রাজা তাদের তাঁবুর মধ্যে পান করে মাতাল হয়েছিলেন।