1 Kings 20:17 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রদেশের শাসনকর্তাদের সেই যুবকেরাই প্রথমেই বাইরে গেল, তখন বিন্‌হদদ লোক পাঠালে তারা তাঁকে সংবাদ দিল, সামেরিয়া থেকে কয়েক জন লোক বের হয়ে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা নিম্নপদস্থ কর্মকর্তারাই প্রথমে রওনা হল। ইত্যবসরে বিন্‌হদদ শত্রুপক্ষের খবর নেওয়ার জন্য লোক পাঠালেন, এবং তারা খবর দিয়েছিল, “শমরিয়া থেকে লোকজন এগিয়ে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রদেশাধ্যক্ষদের সেই যুবকগণ প্রথমেই বাহিরে গেল; তখন বিন্‌হদদ লোক পাঠাইলে তাহারা তাঁহাকে এই সমাচার দিল, শমরিয়া হইতে কতকগুলি লোক বাহির হইয়া আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রদেশাধ্যক্ষদের সেই যুবকগণ প্রথমেই বাহিরে গেল; তখন বিন্‌হদদ লোক পাঠাইলে তাহারা তাঁহাকে এই সমাচার দিল, শমরিয়া হইতে কতকগুলি লোক বাহির হইয়া আসিয়াছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আক্রমণের পুরোভাগে ছিল তরুণ সেনাদল। বেন-হদদের চরেরা তাঁকে গিয়ে খবর দিল যে, শমরিয়া থেকে একদল সৈন্য এগিয়ে আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরুণ সহকারীরাই প্রথম আক্রমণ করলো| রাজা বিন্হদদের লোকরা তাঁকে জানাল, শমরিয়া থেকে সেনারা যুদ্ধ করতে বেরিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজ্যপালদের সেই যুবকরা বাইরে গেল; সেই দিন বিনহদদ খোঁজ নেবার জন্য লোক পাঠিয়ে দিলে তারা তাঁকে খবর দিল, “শমরিয়া থেকে লোকেরা এগিয়ে এসেছে।”