1 Kings 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, তারা যদি সন্ধির জন্য এসে থাকে তবে তোমরা তাদেরকে জীবন্ত ধর। যদি যুদ্ধের জন্যও এসে থাকে তবু জীবন্ত ধর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “তারা যদি সন্ধি করার জন্য আসছে, তবে তাদের জ্যান্ত অবস্থায় ধরো; যদি তারা যুদ্ধ করার জন্য আসছে, তাও তাদের জ্যান্ত অবস্থায় ধরো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বলিলেন, তাহারা যদি সন্ধির নিমিত্ত আসিয়া থাকে, তবে তোমরা তাহাদিগকে জীবন্ত ধর; যদি যুদ্ধের নিমিত্তও আসিয়া থাকে, তবু জীবন্ত ধর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বলিলেন, তাহারা যদি সন্ধির নিমিত্ত আসিয়া থাকে, তবে তোমরা তাহাদিগকে জীবন্ত ধর। যদি যুদ্ধের নিমিত্তও আসিয়া থাকে, তবু জীবন্ত ধর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “তারা সন্ধির জন্য এসে থাকলে তাদের জীবন্ত ধরবে, আবার যুদ্ধের জন্য এসে থাকলেও তাদের জীবন্ত ধরবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “তারা সন্ধির জন্য এসে থাকলে তাদের জীবন্ত ধরবে, আবার যুদ্ধের জন্য এসে থাকলেও তাদের জীবন্ত ধরবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাদের আদেশ করলেন, ওরা যুদ্ধ করতেই আসুক বা সন্ধির জন্য আসুক—যে জন্যই ওরা আসুক না কেন, ওদের জীবিত অবস্থায় বন্দী কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্হদদ বললেন, “হতে পারে ওরা যুদ্ধ করতে আসছে অথবা ওরা হয়তো শান্তি প্রস্তাব নিয়ে আসছে| ওদের জীবন্ত ধরে ফেলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তারা সন্ধির জন্য এসে থাকলে তাদের জীবন্ত ধরবে, আবার যুদ্ধের জন্য এসে থাকলেও তাদের জীবন্ত ধরবে।”