1 Kings 20:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে ওরা, প্রদেশের শাসন-কর্তাদের সেই যুবকরা ও তাদের পিছনে থাকা সৈন্যদল নগর থেকে বের হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা নিম্নপদস্থ কর্মকর্তারা নগর ছেড়ে কুচকাওয়াজ করে বের হয়ে এসেছিল। সৈন্যদল ছিল তাদের পিছনে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে উহারা, অর্থাৎ প্রদেশাধ্যক্ষদের সেই যুবকগণ ও তাহাদের পশ্চাদগামী সৈন্যদল নগর হইতে বাহির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে উঁহারা, অর্থাৎ প্রদেশাধ্যক্ষদের সেই যুবকগণ ও তাহাদের পশ্চাদ্‌গামী সৈন্যদল নগর হইতে বাহির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে সেই যুবক সৈন্যেরা তাদের পিছনে থাকা সৈন্যদল নিয়ে আক্রমণ করতে শুরু করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে সেই যুবক সৈন্যেরা তাদের পিছনে থাকা সৈন্যদল নিয়ে আক্রমণ করতে শুরু করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তরুণ সৈনিকদের পিছনে পিছনে ইসরায়েলী সৈন্যবাহিনী নগর থেকে বেরিয়ে এসে তাদের আক্রমণ করল এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাবের তরুণ যোদ্ধারা আক্রমণের সামনের দিকে ছিল আর ইস্রায়েলের সেনাবাহিনী ওদের অনুসরণ করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর মধ্যে ওরা অর্থাৎ রাজ্যপালদের সেই যুবকরা ও তাদের পিছনে আসা সৈন্যদল শহর থেকে বের হল।