1 Kings 20:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের বাদশাহ্‌ বের হয়ে তাদের ঘোড়া ও সমস্ত রথ বিনষ্ট করলেন এবং মহাবিক্রমে অরামীয়দেরকে সংহার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা এগিয়ে গিয়ে ঘোড়া ও রথগুলি কাবু করলেন এবং অরামীয়দের উপর ভারী ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের রাজা বাহির হইয়া তাহাদের অশ্ব ও রথ সকল বিনষ্ট করিলেন, এবং মহাসংহারে অরামীয়দিগকে সংহার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের রাজা বাহির হইয়া তাহাদের অশ্ব ও রথ সকল বিনষ্ট করিলেন, এবং মহাসংহারে অরামীয়দিগকে সংহার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের রাজা এগিয়ে গিয়ে বাকী ঘোড়া ও রথ সব ধ্বংস করে দিলেন এবং অরামীয়দের খুব ক্ষতি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বাদশাহ্‌ এগিয়ে গিয়ে বাকী ঘোড়া ও রথ সব ধ্বংস করে দিলেন এবং সিরীয়দের খুব ক্ষতি করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ রণক্ষেত্রে এসে অশ্ব ও রথগুলি দখল করলেন এবং সিরীয় সৈন্যদের প্রচণ্ডভাবে পরাজিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে অরামের সেনাবাহিনীর সমস্ত ঘোড়া ও রথ কেড়ে নিলেন| রাজা আহব এভাবেই অরামীয় সেনাবাহিনীকে চূড়ান্ত ভাবে পরাজিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের রাজা বের হয়ে তাদের ঘোড়া ও রথ সব ধ্বংস করে দিলেন এবং প্রচুর অরামীয়দের হত্যা করলেন।