1 Kings 20:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই নবী ইসরাইলের বাদশাহ্‌র কাছে এসে বললেন, আপনি গিয়ে নিজেকে বলবান করুন এবং সাবধান হয়ে আপনার কর্তব্য বিবেচনা করুন, কেননা বছর ফিরলে আবার অরামের বাদশাহ্‌ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, সেই ভাববাদী ইস্রায়েলের রাজার কাছে এসে বললেন, “নিজের অবস্থান মজবুত করুন এবং দেখুন কী করতে হবে, কারণ আগামী বছর বসন্তকালে অরামের রাজা আবার আপনাকে আক্রমণ করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই ভাববাদী ইস্রায়েলের রাজার নিকটে আসিয়া কহিলেন, আপনি গিয়া আপনাকে বলবান করুন, এবং সাবধান হইয়া আপনার কর্ত্তব্য বিবেচনা করুন, কেননা বৎসর ফিরিলে অরামের রাজা আপনার বিরুদ্ধে উঠিয়া আসিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই ভাববাদী ইস্রায়েলের রাজার নিকটে আসিয়া কহিলেন, আপনি গিয়া আপনাকে বলবান করুন, এবং সাবধান হইয়া আপনার কর্তব্য বিবেচনা করুন, কেননা বৎসর ফিরিলে অরামের রাজা আপনার বিরুদ্ধে উঠিয়া আসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ঐ নবী ইস্রায়েলের রাজার কাছে এসে বললেন, “আপনার শক্তি বাড়ান এবং কি করতে হবে তা ভেবে দেখুন, কারণ আগামী বসন্তকালে অরামের রাজা আপনাকে আবার আক্রমণ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঐ নবী ইসরাইলের বাদশাহ্‌র কাছে এসে বললেন, “আপনার শক্তি বাড়ান এবং কি করতে হবে তা ভেবে দেখুন, কারণ আগামী বসন্তকালে সিরিয়ার বাদশাহ্‌ আপনাকে আবার আক্রমণ করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী রাজা আহাবের কাছে গিয়ে বললেন, আপনি ফিরে গিয়ে আপনার সৈন্যদলকে নতুনভাবে সংগঠন করুন এবং ভেবেচিন্তে যুদ্ধের পরিকল্পনা তৈরী করুন। কারণ আগামী বসন্তে সিরিয়ার রাজা আবার আপনার বিরুদ্ধে অভিযান করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই ভাববাদী রাজা আহাবের কাছে গিয়ে বললেন, “আগামী বসন্তে অরামের রাজা বিন্হদদ আবার আপনার সঙ্গে যুদ্ধ করতে ফিরে আসবে| এখন ফিরে গিয়ে আপনি আপনার সেনাবাহিনীকে শক্তিশালী করুন আর তার বিরুদ্ধে রাজ্য রক্ষা করার জন্য সতর্ক ভাবে পরিকল্পনা করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ ভাববাদী ইস্রায়েলের রাজার কাছে এসে বললেন, “আপনার শক্তি বাড়ান এবং কি করতে হবে তা ভেবে দেখুন, কারণ আগামী বছর আসলে অরামের রাজা আপনাকে আবার আক্রমণ করবেন।”