1 Kings 20:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর গোলামেরা তাঁকে বললো, দেখুন, আমরা শুনেছি, ইসরাইল-কুলের বাদশাহ্রা দয়ালু বাদশাহ্, আরজ করি, আমরা কোমরে চট পরে মাথায় দড়ি দিয়ে বের হয়ে ইসরাইলের বাদশাহ্র কাছে যাই, হয় তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কর্মকর্তারা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে ইস্রায়েলের রাজারা নাকি খুব দয়ালু। আসুন, আমরা সবাই কোমরের চারপাশে চট ঝুলিয়ে ও মাথার চারপাশে দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণভিক্ষা দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার দাসগণ তাঁহাকে কহিল, দেখুন, আমরা শুনিয়াছি, ইস্রায়েল-কুলের রাজারা দয়ালু রাজা, বিনয় করি, আমরা কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জু দিয়া বাহির হইয়া ইস্রায়েলের রাজার কাছে যাই; হয় ত তিনি আপনার প্রাণ রক্ষা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার দাসগণ তাঁহাকে কহিল, দেখুন, আমরা শুনিয়াছি, ইস্রায়েল-কুলের রাজারা দয়ালু রাজা, বিনয় করি, আমরা কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জু দিয়া বাহির হইয়া ইস্রায়েলের রাজার কাছে যাই; হয় ত তিনি আপনার প্রাণ রক্ষা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্হদদের কর্মচারীরা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে, ইস্রায়েলের রাজারা দয়ালু। চলুন, আমরা কোমরে চট পরে আর মাথায় দড়ির বিড়া বেঁধে ইস্রায়েলের রাজার কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্হদদের কর্মচারীরা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে, ইসরাইলের বাদশাহ্রা দয়ালু। চলুন, আমরা কোমরে চট পরে আর মাথায় দড়ির বিড়া বেঁধে ইসরাইলের বাদশাহ্র কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার অমাত্যরা তাঁর কাছে গিয়ে বললেন, আমরা শুনেছি যে ইসরায়েলী রাজারা খুব দয়ালু। আপনি অনুমতি দিন, আমরা চট পরে আর গলায় দড়ি জড়িয়ে ইসরায়েলরাজের কাছে যাই, তাহলে হয়তো তিনি আপনার প্রাণভিক্ষা দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ভৃত্যরা তাঁকে বলল, “আমরা শুনেছি ইস্রায়েলের রাজারা দয়ালু হন| চলুন আমরা চটের পোশাক পরে মাথায় দড়ি দিয়ে ইস্রায়েলের রাজার সামনে যাই| তাহলে হয়তো তিনি আমাদের প্রাণে মারবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর দাসেরা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে, ইস্রায়েলের রাজারা দয়ালু। চলুন, আমরা কোমরে চট পরে আর মাথায় দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণ রক্ষা করবেন।”