1 Kings 20:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা কোমরে চট পরে মাথায় দড়ি দিয়ে ইসরাইলের বাদশাহ্র কাছে এসে বললো, আপনার গোলাম বিন্হদদ বলছেন, আরজ করি, আমার প্রাণ রক্ষা করুন। তিনি বললেন, তিনি কি এখনও জীবিত আছেন? তিনি আমার ভাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোমরের চারপাশে চট ঝুলিয়ে ও মাথার চারপাশে দড়ি বেঁধে তারা ইস্রায়েলের রাজার কাছে গিয়ে বলল, “আপনার দাস বিন্হদদ বলছেন: ‘দয়া করে আমাকে বাঁচতে দিন।’ ” রাজামশাই উত্তর দিলেন, “তিনি কি এখনও বেঁচে আছেন? তিনি তো আমার ভাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জু দিয়া ইস্রায়েলের রাজার কাছে আসিয়া কহিল, আপনার দাস বিন্হদদ কহিতেছেন, বিনয় করি, আমার প্রাণ রক্ষা করুন। তিনি কহিলেন, তিনি কি এখনও জীবিত আছেন? তিনি আমার ভ্রাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা কটিদেশে চট পরিয়া মাথায় রজ্জু দিয়া ইস্রায়েলের রাজার কাছে আসিয়া কহিল, আপনার দাস বিন্হদদ কহিতেছেন, বিনয় করি, আমার প্রাণ রক্ষা করুন। তিনি কহিলেন, তিনি কি এখনও জীবিত আছেন? তিনি আমার ভ্রাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা কোমরে চট পরে ও মাথায় দড়ির বিড়া বেঁধে ইস্রায়েলের রাজার কাছে গিয়ে বললেন, “আপনার দাস বিন্হদদ বলছেন যে, আপনি যেন দয়া করে তাঁকে বাঁচিয়ে রাখেন।” উত্তরে রাজা বললেন, “তিনি কি এখনও জীবিত আছেন? তিনি আমার ভাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা কোমরে চট পরে ও মাথায় দড়ির বিড়া বেঁধে ইসরাইলের বাদশাহ্র কাছে গিয়ে বললেন, “আপনার গোলাম বিন্হদদ বলছেন যে, আপনি যেন দয়া করে তাঁকে বাঁচিয়ে রাখেন।” জবাবে বাদশাহ্ বললেন, “তিনি কি এখনও জীবিত আছেন? তিনি আমার ভাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা চট পরে, গলায় দড়ি জড়িয়ে রাজা আহাবের কাছে গিয়ে বললেন, আপনার দাস বেন-হদদ আপনার কাছে প্রাণভিক্ষা চাইছেন। আহাব বললেন, তিনি এখনও বেঁচে আছেন? উত্তম। তিনি তো আমার ভাইয়ের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তখন সকলে চটের পোশার পরে মাথায় দড়ি দিয়ে ইস্রায়েলের রাজার সামনে এসে বলল, “আপনার ভৃত্য বিন্হদদ প্রাণ ভিক্ষা চাইতে এসেছে|” আহাব বললেন, “বিন্হদদ এখনও বেঁচে আছে, সে তো আমার ভাইয়ের মত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা কোমরে চট পরে ও মাথায় দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে গিয়ে বললেন, “তোমার দাস বিনহদদ বলছেন যে, ‘অনুরোধ করি, আমার প্রাণ রক্ষা করুন’।” রাজা বললেন, “তিনি কি এখনও বেঁচে আছেন? তিনি আমার ভাই।”