1 Kings 20:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকেরা এটি শুভ লক্ষণ বিবেচনা করলো এবং তাঁর মনের ভাব বুঝে তাড়াতাড়ি করে বললো, হ্যাঁ, আপনার ভাই বিন্হদদ। তিনি বললেন, তোমরা গিয়ে তাঁকে আন। তাতে বিন্হদদ বের হয়ে তাঁর কাছে আসলেন, আর তিনি তাঁকে রথে উঠিয়ে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা এটি ভালো লক্ষণ বলে মনে করল এবং তৎক্ষণাৎ তাঁর কথা ধরে বলে উঠেছিল, “হ্যাঁ, আপনারই ভাই বিনহদদ!” “যাও, তাঁকে নিয়ে এসো,” রাজামশাই বললেন। বিন্হদদ যখন বের হয়ে এলেন, আহাব তাঁকে নিজের রথে উঠিয়ে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই লোকেরা এইটী শুভ লক্ষণ বিবেচনা করিল, এবং তাঁহার মনের ভাব বুঝিবার জন্য ত্বরান্বিত হইল; তাহারা কহিল, আপনার ভ্রাতা বিন্হদদ। তিনি কহিলেন, তোমরা গিয়া তাঁহাকে আন। তাহাতে বিন্হদদ বাহির হইয়া তাঁহার নিকটে আসিলেন, আর তিনি তাঁহাকে রথে উঠাইয়া লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই লোকেরা এইটি শুভ লক্ষণ বিবেচনা করিল, এবং তাঁহার মনের ভাব বুঝিবার জন্য ত্বরান্বিত হইল; তাহারা কহিল, আপনার ভ্রাতা বিন্হদদ। তিনি কহিলেন, তোমরা গিয়া তাঁহাকে আন। তাহাতে বিন্হদদ বাহির হইয়া তাঁহার নিকটে আসিলেন, আর তিনি তাঁহাকে রথে উঠাইয়া লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা এটাকে ভাল লক্ষণ মনে করে তাড়াতাড়ি করে তাঁর কথা ধরে বলল, “হ্যাঁ, বিন্হদদ নিশ্চয়ই আপনার ভাই।” রাজা বললেন, “আপনারা গিয়ে তাঁকে নিয়ে আসুন।” বিন্হদদ বের হয়ে আসলে পর আহাব তাঁকে তাঁর রথে তুলে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা এটাকে ভাল লক্ষণ মনে করে তাড়াতাড়ি করে তাঁর কথা ধরে বলল, “জ্বী, বিন্হদদ নিশ্চয়ই আপনার ভাই।” বাদশাহ্ বললেন, “আপনারা গিয়ে তাঁকে নিয়ে আসুন।” বিন্হদদ বের হয়ে আসলে পর আহাব তাঁকে তাঁর রথে তুলে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেন-হদদের অমাত্যেরা একটি শুভলক্ষণের অপেক্ষা করছিলেন। যখন আহাব তাঁকে ‘ভাই’ বললেন, সঙ্গে সঙ্গে তাঁর কথাটা লুফে নিয়ে বললেন, হ্যাঁ, বেন-হদদ আপনার ভাই। রাজা আহাব তাদের আদেশ দিলেন, যাও, বেন-হদদকে আমার কাছে নিয়ে এস। বেন-হদদ তাঁর কাছে এলে আহাব তাঁকে রথে তুলে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্হদদের লোকরা চেয়েছিল রাজা আহাব এমন কিছু প্রতিশ্রুতি দিন যাতে বোঝা যায় তিনি রাজা বিন্হদদকে হত্যা করবেন না| আহাবের মুখে ভাই সম্বোধন শুনে বিন্হদদের পরামর্শদাতারা সঙ্গে সঙ্গে বলল, “হ্যাঁ, মহারাজ বিন্হদদ আপনার ভাই হলেন|” আহাব বললেন, “তাঁকে আমার কাছে নিয়ে এসো|” বিন্হদদ রাজা আহাবের কাছে এলে আহাব তাঁকে তাঁর সঙ্গে রথে চড়তে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকেরা এটাকে ভাল লক্ষণ মনে করে তাড়াতাড়ি করে তাঁর কথা বুঝতে পেরে বলল, “হ্যাঁ, বিনহদদ নিশ্চয়ই আপনার ভাই।” রাজা বললেন, “আপনারা গিয়ে তাঁকে নিয়ে আসুন।” বিনহদদ বের হয়ে আসলে পর আহাব তাঁকে তাঁর রথে তুলে নিলেন।