1 Kings 20:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই নবী গিয়ে ছদ্মবেশে চোখের উপরাংশে পাগড়ী বেঁধে পথে বাদশাহ্র অপেক্ষায় দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই ভাববাদীমশাই সেখান থেকে চলে গিয়ে পথে দাঁড়িয়ে রাজার আসার অপেক্ষা করছিলেন। তিনি মাথার পাগড়ি দিয়ে চোখ ঢেকে ছদ্মবেশ ধারণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই ভাববাদী গিয়া ছদ্মবেশী ভাবে চক্ষুর ঊর্দ্ধে পাগড়ী বাঁধিয়া পথে রাজার অপেক্ষায় দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই ভাববাদী গিয়া ছদ্মবেশীভাবে চক্ষুর ঊর্ধ্বে পাগড়ী বাঁধিয়া পথে রাজার অপেক্ষায় দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই নবী রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে রাজার জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি তাঁর মাথায় কাপড় বেঁধে তা চোখের উপরে নামিয়ে এনে নিজের পরিচয় গোপন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই নবী রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে বাদশাহ্র জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি তাঁর মাথায় কাপড় বেঁধে তা চোখের উপরে নামিয়ে এনে নিজের পরিচয় গোপন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী তখন একটি কাপড় দিয়ে মুখ বেঁধে ছদ্মবেশে রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে রইলেন, ইসরায়েলরাজ সেই পথ দিয়ে যাবেন, তাঁরই অপেক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী একটি কাপড়ে মুখ ঢাকলেন| এর ফলে কেউ সেই ভাববাদীকে চিনতে পারছিল না| সেই ভাববাদী পথের ধারে রাজার যাওয়ার অপেক্ষায় বসে থাকলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেই ভাববাদী রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে রাজার জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি তাঁর মাথায় কাপড় বেঁধে তা চোখের উপরে নামিয়ে এনে নিজের পরিচয় গোপন করলেন।