1 Kings 20:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন বাদশাহ্‌ কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন সে বাদশাহ্‌র কাছে কেঁদে কেঁদে বললো, আপনার গোলাম আমি যুদ্ধে গিয়েছিলাম, আর দেখুন, এক ব্যক্তি পাশে ফিরে আমার কাছে একটা লোককে এনে বললো; এই ব্যক্তিকে সাবধানে রাখ; একে যদি কোনক্রমে না পাওয়া যায়, তবে এর প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাবে, নতুবা তোমাকে এক তালন্ত রূপা দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যেই না পথ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, সেই ভাববাদীমশাই তাঁকে ডেকে বলে উঠেছিলেন, “আপনার এই দাস আমি যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি চলে গেলাম, এবং কেউ একজন আমার কাছে একজন বন্দিকে নিয়ে এসে বলল, ‘এই লোকটিকে পাহারা দাও। যদি একে খুঁজে পাওয়া না যায়, তবে এর প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাবে, অথবা তোমাকে এক তালন্ত রুপো দিতে হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন রাজা নিকট দিয়া যাইতে লাগিলেন, সে রাজার কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমি যুদ্ধে গিয়াছিলাম, আর দেখুন, এক ব্যক্তি পার্শ্বে ফিরিয়া আমার নিকটে একটা লোককে আনিয়া কহিল, এই ব্যক্তিকে সাবধানে রাখ; ইহাকে যদি কোন ক্রমে না পাওয়া যায়, তবে ইহার প্রাণের পরিবর্ত্তে তোমার প্রাণ যাইবে, নতুবা তোমাকে এক তালন্ত রৌপ্য দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন রাজা নিকট দিয়া যাইতে লাগিলেন, সে রাজার কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমি যুদ্ধে গিয়াছিলাম, আর দেখুন, এক ব্যক্তি পার্শ্বে ফিরিয়া আমার নিকটে একজন লোককে আনিয়া কহিল; এই ব্যক্তিকে সাবধানে রাখ; ইহাকে যদি কোন ক্রমে না পাওয়া যায়, তবে ইহার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাইবে, নতুবা তোমাকে এক তালন্ত রৌপ্য দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ঐ পথে যাওয়ার সময় সেই নবী তাঁকে ডেকে বললেন, “আপনার দাস আমি যুদ্ধের মাঝখানে গিয়েছিলাম। তখন একজন লোক একজন বন্দীকে আমার কাছে এনে বলল, ‘এই লোকটাকে পাহারা দিয়ে রাখ। যদি সে হারিয়ে যায় তবে তার প্রাণের বদলে তোমার প্রাণ নেওয়া হবে, আর তা না হলে ঊনচল্লিশ কেজি রূপা জরিমানা দিতে হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ঐ পথে যাওয়ার সময় সেই নবী তাঁকে ডেকে বললেন, “আপনার গোলাম আমি যুদ্ধের মাঝখানে গিয়েছিলাম। তখন একজন লোক একজন বন্দীকে আমার কাছে এনে বলল, ‘এই লোকটাকে পাহারা দিয়ে রাখ। যদি সে হারিয়ে যায় তবে তার প্রাণের বদলে তোমার প্রাণ নেওয়া হবে, আর তা না হলে ঊনচল্লিশ কেজি রূপা জরিমানা দিতে হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সেই পথ দিয়ে যাবার সময় সেই নবী তাঁকে ডেকে বললেন, মহারাজ, আমি যুদ্ধে গিয়েছিলাম। সেখানে এক সৈনিক একটি বন্দী শত্রুকে আমার হাতে দিয়ে বলল, একে পাহারা দাও! এ যদি পালায় তবে তোমাকে এর বদলে প্রাণ দিতে হবে আর নইলে তিন হাজার রৌপ্যমুদ্রা জরিমানা দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা এলে সেই ভাববাদী তাঁকে বললেন, “আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন আমাদের দলের একজন এক শত্রু সৈন্যকে নিয়ে এসে আমাকে তাকে পাহারা দিতে বলে| সে বলেছিল, ‘একে পাহারা দাও| যদি ও পালিয়ে যায় তাহলে তোমাকে ওর বদলে প্রাণ দিতে হবে, আর না হলে 75 পাউণ্ড রূপো জরিমানা দিতে হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা ঐ পথে যাওয়ার দিন সেই ভাববাদী কেঁদে তাঁকে বললেন, “আপনার দাস আমি যুদ্ধের মাঝখানে গিয়েছিলাম। তখন একজন লোক একজন বন্দীকে আমার কাছে এনে বলল, ‘এই লোকটাকে পাহারা দিয়ে রাখ। যদি সে হারিয়ে যায় তবে তার প্রাণের বদলে তোমার প্রাণ নেওয়া হবে, আর তা না হলে ঊনচ ল্লিশ কেজি রূপা দিতে হবে।’