1 Kings 20:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্‌ জবাব দিয়ে বললেন, হে আমার মালিক বাদশাহ্‌, আপনার কথা যথার্থ, আমি আপনার এবং আমার সর্বস্বই আপনার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা উত্তর দিলেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমি ও আমার সবকিছুই আপনার।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-রাজ উত্তর করিলেন, হে আমার প্রভু মহারাজ, আপনার কথা যথার্থ, আমি আপনার, এবং আমার সর্ব্বস্বই আপনার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-রাজ উত্তর করিলেন, হে আমার প্রভু মহারাজ, আপনার কথা যথার্থ, আমি আপনার, এবং আমার সর্বস্বই আপনার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইস্রায়েলের রাজা বললেন, “আমি বলছি, আমার প্রভু মহারাজ, আপনি যা বলেছেন তা ঠিক। আমি এবং আমার সব কিছুই আপনার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইসরাইলের বাদশাহ্‌ বললেন, “আমি বলছি, আমার প্রভু মহারাজ, আপনি যা বলেছেন তা ঠিক। আমি এবং আমার সব কিছুই আপনার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব বললেন, আমার প্রভু, মহারাজকে বল যে আমি রাজী। আমি নিজেকে এবং আমার যথাসর্বস্ব তাঁর হাতে সমর্পণ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা উত্তর দিলেন, “মহারাজ আমি আপনার আনুগত্য স্বীকার করলাম| আমার যা কিছু আছে এখন সবই আপনার হল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তরে ইস্রায়েলের রাজা বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনার কথা ঠিক। আমি এবং আমার সব কিছুই আপনার।”