1 Kings 20:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আপনার গোলাম আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতোমধ্যে সে কোথায় চলে গেল। তখন ইসরাইলের বাদশাহ্ তাকে বললেন, ঐরূপই তোমার বিচার হবে; তুমি নিজেই তা স্থির করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার এই দাস যখন এদিক-ওদিক একটু ব্যস্ত হয়ে পড়েছিল, লোকটি উধাও হয়ে গেল।” “তোমাকে ওই শাস্তিই পেতে হবে,” ইস্রায়েলের রাজা বললেন। “তুমি নিজেই নিজের শাস্তি ঘোষণা করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপনার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতিমধ্যে সে কোথায় চলিয়া গেল। তখন ইস্রায়েলের রাজা তাহাকে কহিলেন, ঐরূপই তোমার বিচার হইবে; তুমি আপনিই তাহা স্থির করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপনার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতিমধ্যে সে কোথায় চলিয়া গেল। তখন ইস্রায়েলের রাজা তাহাকে কহিলেন, ঐরূপই তোমার বিচার হইবে; তুমি নিজেই তাহা স্থির করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আপনার দাস যখন কাজে ব্যস্ত ছিল তখন সে কোথায় চলে গেছে।” তখন ইস্রায়েলের রাজা বললেন, “ঐ শাস্তিই তোমার হবে। তুমি নিজের মুখেই তা বলেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আপনার গোলাম যখন কাজে ব্যস্ত ছিল তখন সে কোথায় চলে গেছে।” তখন ইসরাইলের বাদশাহ্ বললেন, “ঐ শাস্তিই তোমার হবে। তুমি নিজের মুখেই তা বলেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই ফাঁকে লোকটি পালায়। ইসরায়েলরাজ তাঁকে বললেন, তুমি তোমার নিজের বিচার নিজেই করেছ, তোমাকে সেই মতই শাস্তি পেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুর্ভাগ্যবশত: আমি তখন অন্য কাজে ব্যস্ত থাকায় শত্রু সেনাটি পালিয়ে যায়|” ইস্রায়েলের রাজা উত্তর দিলেন, “তুমি বলছো তুমি বিপক্ষ দলীয় এক সেনাকে পালিয়ে যেতে দেওয়ার দোষে দোষী| এবার কি হবে তা তো তুমি জানোই| ঐ সেনাটির কথা মতোই তোমায় কাজ করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আপনার দাস আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে কোথায় চলে গেছে।” তখন ইস্রায়েলের রাজা বললেন, “ঐ শাস্তিই তোমার হবে। তুমি নিজের মুখেই তা বলেছ।”