1 Kings 20:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে শীঘ্র তাঁর চোখের উপর থেকে পাগড়ীটি উঠিয়ে নিল, তাতে ইসরাইলের বাদশাহ্ চিনতে পারলেন যে, সে নবীদের মধ্যে এক জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই ভাববাদীমশাই তাড়াতাড়ি তাঁর চোখের উপর থেকে পাগড়িটি সরিয়ে ফেলেছিলেন, এবং ইস্রায়েলের রাজা চিনতে পেরেছিলেন যে তিনি ভাববাদীদের মধ্যেই একজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে শীঘ্র আপন চক্ষুর ঊর্দ্ধ হইতে পাগড়ীটী উঠাইয়া লইল, তাহাতে ইস্রায়েলের রাজা চিনিতে পারিলেন যে, সে ভাববাদীদের মধ্যে এক জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে শীঘ্র আপন চক্ষুর ঊর্ধ্ব হইতে পাগড়ীটি উঠাইয়া লইল, তাহাতে ইস্রায়েলের রাজা চিনিতে পারিলেন যে, সে ভাববাদীদের মধ্যে একজন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই নবী তাড়াতাড়ি চোখের উপর থেকে মাথার কাপড়টা সরিয়ে ফেললেন আর ইস্রায়েলের রাজা তাঁকে নবীদের একজন বলে চিনতে পারলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই নবী তাড়াতাড়ি চোখের উপর থেকে মাথার কাপড়টা সরিয়ে ফেললেন আর ইসরাইলের বাদশাহ্ তাঁকে নবীদের একজন বলে চিনতে পারলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী তখন নিজের মুখ থেকে কাপড় সরিয়ে ফেললেন। রাজা সঙ্গে সঙ্গে তাঁকে নবীদের একজন বলে চিনতে পারলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই ভাববাদী তাঁর মুখ থেকে কাপড় সরালে ইস্রায়েলের রাজা দেখে বুঝতে পারলেন যে তিনি একজন ভাববাদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই ভাববাদী তাড়াতাড়ি চোখের উপর থেকে মাথার কাপড়টা সরিয়ে ফেললেন আর ইস্রায়েলের রাজা তাঁকে ভাববাদীদের একজন বলে চিনতে পারলেন।