1 Kings 20:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তাঁকে বললো, মাবুদ এই কথা বলেন, আমি যে ব্যক্তিকে বিনাশের জন্য বর্জন করেছিলাম, তাকে তুমি তোমার হাত থেকে ছেড়ে দিয়েছ; এজন্য তার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ ও তার লোকের পরিবর্তে তোমার লোক বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাজামশাইকে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি এমন একজন লোককে মুক্ত করে দিয়েছ, যাকে মরতে হবে বলে আমি স্থির করে রেখেছিলাম। অতএব তার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাবে, তার লোকজনের পরিবর্তে তোমার লোকজন যাবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে তাঁহাকে কহিল, সদাপ্রভু এই কথা কহেন, আমি যে ব্যক্তিকে বিনাশার্থে বর্জ্জনীয় করিয়াছিলাম, তাহাকে তুমি তোমার হস্ত হইতে ছাড়িয়া দিয়াছ; এই জন্য তাহার প্রাণের পরিবর্ত্তে তোমার প্রাণ, ও তাহার প্রজার পরিবর্ত্তে তোমার প্রজা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাঁহাকে কহিল, সদাপ্রভু এই কথা কহেন, আমি যে ব্যক্তিকে বিনাশার্থে বর্জনীয় করিয়াছিলাম, তাহাকে তুমি তোমার হস্ত হইতে ছাড়িয়া দিয়াছ; এই জন্য তাহার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ, ও তাহার প্রজার পরিবর্তে তোমার প্রজা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নবী রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমি যাকে ধ্বংসের অভিশাপের অধীন করেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ। কাজেই তার প্রাণের বদলে তোমার প্রাণ আর তার লোকদের বদলে তোমার লোকদের প্রাণ যাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নবী বাদশাহ্‌কে বললেন, “মাবুদ এই কথা বলছেন, ‘আমি যাকে ধ্বংসের বদদোয়ার অধীন করেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ। কাজেই তার প্রাণের বদলে তোমার প্রাণ আর তার লোকদের বদলে তোমার লোকদের প্রাণ যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী তখন রাজাকে বললেন, পরমেশ্বর বলেছেন, যাকে আমি হত্যা করতে বলেছিলাম, তাকে তুমি ছেড়ে দিয়েছ। তাই তার পরিবর্তে তোমাকে প্রাণ দিতে হবে এবং তার সৈন্যদলকে ছেড়ে দেওয়ার অপরাধে তোমার সৈন্যদল বিধ্বস্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভাববাদী রাজাকে বললেন, “প্রভু বলেছেন, ‘আমি যাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলাম তুমি তাকে মুক্তি দিয়েছ| তাই তোমায় তার জায়গা নিতে হবে| তোমার মৃত্যু হবে| আর তোমার প্রজারা তোমার শত্রুর জায়গা নেবে এবং তারাও মারা যাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ভাববাদী রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমি যে লোককে ধ্বংসের অভিশাপের অধীন করেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ। কাজেই তার প্রাণের বদলে তোমার প্রাণ আর তার লোকদের বদলে তোমার লোকদের প্রাণ যাবে।’”