1 Kings 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দূতেরা আবার এসে বললো, বিন্হদদ এই কথা বলেন, আমি তোমার কাছে দূতদেরকে পাঠিয়ে বলেছিলাম, তুমি তোমার রূপা ও সোনা এবং স্ত্রী ও সন্তানদেরকে আমার হাতে তুলে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূতেরা আরেকবার এসে বলল, “বিন্হদদ একথাই বলেন: ‘আমি আপনার রুপো ও সোনাদানা, আপনার স্ত্রী ও সন্তানদের চেয়ে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দূতগণ আবার আসিয়া কহিল, বিন্হদদ এই কথা কহেন, আমি তোমার কাছে দূতগণকে পাঠাইয়া বলিয়াছিলাম, তুমি আপন রৌপ্য ও স্বর্ণ এবং স্ত্রী ও সন্তান সকলকে আমার কাছে সমর্পণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দূতগণ আবার আসিয়া কহিল, বিন্হদদ এই কথা কহেন, আমি তোমার কাছে দূতগণকে পাঠাইয়া বলিয়াছিলাম, তুমি আপন রৌপ্য ও স্বর্ণ এবং স্ত্রী ও সন্তান সকলকে আমার কাছে সমর্পণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই লোকেরা আহাবের কাছে আবার ফিরে এসে বলল, “বিন্হদদ বলছেন, ‘আপনার সোনা-রূপা, স্ত্রীদের ও ছেলেমেয়েদের যে আমাকে দিতে হবে সেই দাবি জানাতে আমি লোক পাঠিয়ে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই লোকেরা আহাবের কাছে আবার ফিরে এসে বলল, “বিন্হদদ বলছেন, ‘আপনার সোনা-রূপা, স্ত্রীদের ও ছেলেমেয়েদের যে আমাকে দিতে হবে সেই দাবি জানাতে আমি লোক পাঠিয়ে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে দূতেরা আবার আহাবের কাছে ফিরে এসে বেন-হদদের আর একটা দাবী জানাল। বলল, বেন-হদদ বলেছেন, আমি তোমাকে বলে পাঠিয়েছিলাম, তোমার সোনা-রূপো, পত্নীবর্গ এবং সন্তানদের আমার হাতে সমর্পণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহকরা ফিরে এসে আহাবকে জানালো বিন্হদদ বলেছেন, “আমি তোমাকে আগেই তোমার সোনা, রূপো, স্ত্রী পুত্রকন্যা সবাই আমায় দিয়ে দিতে বলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দূতেরা আহাবের কাছে আবার এসে বলল, “বিনহদদ বলছেন, ‘তোমার সোনা রূপা, স্ত্রীদের ও ছেলে মেয়েদের যে আমাকে দিতে হবে আমি লোক পাঠিয়ে বলে দিয়েছিলাম।