1 Kings 20:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে সমস্ত প্রাচীন লোক ও সমস্ত লোক তাঁকে বললো, আপনি শুনবেন না, সম্মত হবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীনেরা ও সব লোকজন উত্তর দিয়েছিল, “তাঁর কথা শুনবেন না বা তাঁর দাবি মানবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত প্রাচীন ও সমস্ত প্রজা তাঁহাকে কহিল, আপনি শুনিবেন না, সম্মত হইবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত প্রাচীন ও সমস্ত প্রজা তাঁহাকে কহিল, আপনি শুনিবেন না, সম্মত হইবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে বৃদ্ধ নেতারা এবং সমস্ত লোকেরা বলল, “ওর কথা শুনবেন না কিম্বা ওর দাবিও মেনে নেবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বৃদ্ধ নেতারা এবং সমস্ত লোকেরা বলল, “ওর কথা শুনবেন না কিংবা ওর দাবিও মেনে নেবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবীণ নেতৃবৃন্দ ও প্রজারা বলল, আপনি ওর কথায় কান দেবেন না, রাজী হবেন না ওর প্রস্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত প্রবীণরা বললেন, “ওর কথা শোনার দরকার নেই| ও যা বলছে তা আপনি কোনো মতেই করবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব প্রাচীনরা এবং সমস্ত লোকেরা তাঁকে বলল, “আপনি শুনবেন না কিম্বা রাজি হবেন না।”