1 Kings 20:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বিন্‌হদদের দূতদেরকে বললেন, আমার মালিক বাদশাহ্‌কে বল, আপনি প্রথমে আপনার গোলামের কাছে যা কিছু বলে পাঠিয়েছিলেন, সেসব আমি করবো; কিন্তু এই কাজ করতে পারি না। পরে দূতেরা প্রস্থান করলো এবং বিন্‌হদদকে সংবাদ দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি বিনহদদের দূতদের জবাব দিলেন, “আমার প্রভু মহারাজকে গিয়ে বলো, ‘আপনি প্রথমবার যে যে দাবি জানিয়েছিলেন, আপনার দাস সেসব মানবে, কিন্তু আপনার এই দাবিটি আমি মানতে পারছি না।’ ” তারা এই উত্তর নিয়ে বিন্‌হদদের কাছে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি বিন্‌হদদের দূতগণকে কহিলেন, আমার প্রভু মহারাজকে বল, আপনি প্রথমে আপন দাসের নিকটে যাহা কিছু বলিয়া পাঠাইয়াছিলেন, সে সমস্ত আমি করিব; কিন্তু এই কার্য্য করিতে পারি না। পরে দূতগণ প্রস্থান করিল, এবং বিন্‌হদদকে সমাচার দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি বিন্‌হদদের দূতগণকে কহিলেন, আমার প্রভু মহারাজকে বল, আপনি প্রথমে আপন দাসের নিকটে যাহা কিছু বলিয়া পাঠাইয়াছিলেন, সেই সমস্ত আমি করিব; কিন্তু এই কার্য করিতে পারি না। পরে দূতগণ প্রস্থান করিল, এবং বিন্‌হদদকে সমাচার দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আহাব বিন্‌হদদের লোকদের বললেন, “আমার মনিব মহারাজকে বলবে যে, তাঁর প্রথম দাবি অনুসারে আমি সবই করব, কিন্তু দ্বিতীয় দাবি আমি পূরণ করতে পারব না।” লোকেরা তখন সেই উত্তর নিয়ে বিন্‌হদদের কাছে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আহাব বিন্‌হদদের লোকদের বললেন, “আমার প্রভু মহারাজকে বলবে যে, তাঁর প্রথম দাবি অনুসারে আমি সবই করব, কিন্তু দ্বিতীয় দাবি আমি পূরণ করতে পারব না।” লোকেরা তখন সেই জবাব নিয়ে বিন্‌হদদের কাছে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব তখন বেন-হদদের দূতদের বললেন, আমার প্রভু মহারাজকে গিয়ে বল যে, আমি তাঁর প্রথম দাবীতে রাজী কিন্তু তাঁর দ্বিতীয় দাবীতে রাজী হতে পারি না।দূতেরা ফিরে গিয়ে বেন-হদদকে এ কথা জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব তখন বিন্হদদকে খবর পাঠালেন, “প্রথমে আপনি যা বলেছিলেন আমি তাতে সম্মত আছি, কিন্তু আপনার দ্বিতীয় নির্দেশ মানা আমার পক্ষে সম্ভব নয়|” বিন্হদদের দূতরা এ খবর রাজার কাছে নিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আহাব বিনহদদের দূতদেরকে বললেন, “আমার প্রভু মহারাজকে বলবে যে, তাঁর প্রথম দাবি অনুসারে আমি সবই করব, কিন্তু এই কাজ করতে পারব না।” পরে দূতেরা তখন সেই খবর নিয়ে বিনহদদের কাছে চলে গেল।