1 Kings 21:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে এই ঘটনা হল; যিষ্রিয়েলীয় নাবোতের একটি আঙ্গুর-ক্ষেত ছিল, তা ছিল যিষ্রিয়েলে সামেরিয়ার বাদশাহ্‌ আহাবের রাজপ্রাসাদের পাশেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর একটি দ্রাক্ষাক্ষেতকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। সেটি ছিল যিষ্রিয়েলীয় নাবোতের। দ্রাক্ষাক্ষেতটি অবস্থিত ছিল যিষ্রিয়েলে, শমরিয়ার রাজা আহাবের প্রাসাদের খুব কাছেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে এই ঘটনা হইল; যিষ্রিয়েলীয় নাবোতের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তাহা যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাটীর পার্শ্বেই ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে এই ঘটনা হইল; যিষ্রিয়েলীয় নাবোতের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তাহা যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাটীর পার্শ্বেই ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যিষ্রিয়েলীয় নাবোতের আংগুর ক্ষেত নিয়ে একটা ঘটনা ঘটে গেল। এই আংগুর ক্ষেতটা ছিল যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাড়ীর কাছেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে যিষ্রিয়েলীয় নাবোতের আংগুর ক্ষেত নিয়ে একটা ঘটনা ঘটে গেল। এই আংগুর ক্ষেতটা ছিল যিষ্রিয়েলে সামেরিয়ার বাদশাহ্‌ আহাবের রাজবাড়ীর কাছেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিষ্‌রিয়েল রাজা আহাবের প্রাসাদের কাছে নাবোত নামে একটি লোকের একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ায় রাজা আহাবের রাজপ্রাসাদের কাছেই একটা দ্রাক্ষাক্ষেত ছিল| যিষ্রিয়েলে নাবোত নামে এক ব্যক্তি ছিল এই ক্ষেতের মালিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত নিয়ে একটা ঘটনা ঘটে গেল। এই আঙ্গুর ক্ষেতটা ছিল যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাড়ীর কাছেই।