1 Kings 21:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাষণ্ড দুই জন পুরুষকে তার সম্মুখে বসিয়ে দাও; তাঁরা তার বিরুদ্ধে এই সাক্ষ্য দিক যে, ‘তুমি আল্লাহ্ ও বাদশাহ্র বিরুদ্ধে অপমানজনক কথা বলেছ’। পরে তাকে বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার মুখোমুখি এমন দুজন বজ্জাত লোককে বসিয়ে দিন, যারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ জানাবে যে সে ঈশ্বর ও রাজা, দুজনকেই অভিশাপ দিয়েছে। পরে তাকে বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে মেরে ফেলবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাষণ্ড দুই জন পুরুষকে তাহার সম্মুখে বসাইয়া দেও; তাঁহারা তাহার বিরুদ্ধে এই সাক্ষ্য দিউক যে, ‘তুমি ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছ’। পরে তাহাকে বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাষণ্ড দুই জন পুরুষকে তাহার সম্মুখে বসাইয়া দেও; তাঁহারা তাহার বিরুদ্ধে এই সাক্ষ্য দিউক যে, ‘তুমি ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছ’। পরে তাহাকে বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সামনে দু’টা আসনে দু’জন খারাপ লোককে বসান। তারা এই বলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিক যে, সে ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে। তারপর তাকে সেখান থেকে বের করে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সামনে দু’টা আসনে দু’জন খারাপ লোককে বসান। তারা এই বলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিক যে, সে আল্লাহ্ ও বাদশাহ্র বিরুদ্ধে অপমানের কথা বলেছে। তারপর তাকে সেখান থেকে বের করে নিয়ে পাথর ছুঁড়ে হত্যা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর দুইজন দুষ্ট লোককে তার সামনা-সামনি বসিয়ে দাও। তাদের নাবোতের বিরুদ্ধে সবার সামনে এই অভিযোগ করতে বল: তুমি ঈশ্বর ও রাজার নিন্দা করেছ। তারপর তাকে নগরের বাইরে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোককে জোগাড় করুন যারা নাবোতের নামে মিথ্যা কথা বলবে| তারা বলবে তারা নাবোতকে রাজা ও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে শুনেছে| এরপর নাবোতকে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সামনে দুটো আসনে দুজন খারাপ লোককে বসান। তারা এই বলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিক যে, সে ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে। তারপর তাকে সেখান থেকে বের করে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলুন।”