1 Kings 21:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা রোজা ঘোষণা করলো এবং লোকদের মধ্যে নাবোৎকে উঁচু স্থানে বসালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উপবাস ঘোষণা করে নাবোতকে গুরুত্বপূর্ণ এক স্থানে লোকজনের মাঝে বসিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উপবাস ঘোষণা করিল, এবং লোকদের মধ্যে নাবোৎকে উচ্চস্থানে বসাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উপবাস ঘোষণা করিল, এবং লোকদের মধ্যে নাবোৎকে উচ্চস্থানে বসাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা উপবাস ঘোষণা করে নাবোৎকে লোকদের মধ্যে একটা বিশেষ স্থান দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা রোজা রাখবার কথা ঘোষণা করে নাবোৎকে লোকদের মধ্যে একটা বিশেষ স্থান দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা উপবাসের জন্য দিন ঘোষণা করে সমস্ত লোককে একত্র করল এবং নাবোতকে একটি সম্মানিত আসনে বসাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা একটি উপবাসের দিনের কথা ঘোষণা করলেন যেদিন কেউ কিছু খেতে পারবে না| সেদিন তাঁরা সমস্ত লোকদের নিয়ে এক বৈঠক ডাকলেন| তাঁরা সমস্ত লোকের সামনে নাবোতকে একটি বিশেষ জায়গায় স্থাপিত করলেন| নাবোতকে সেখানে লোকদের সামনে কাঠগড়ায় দাঁড় করানোর পর
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা উপবাস ঘোষণা করে নাবোৎকে লোকদের মধ্যে উঁচু জায়গায় বসালেন।