1 Kings 21:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে শোনামাত্র ঈষেবল আহাবকে বললো, উঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ টাকায় যে আঙ্গুরক্ষেত আমাকে দিতে অসম্মত ছিল, তা গিয়ে অধিকার কর; কেননা নাবোৎ জীবিত নেই, তার মৃত্যু হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাবোতকে পাথরের আঘাতে মেরে ফেলা হয়েছে, এই খবর পেয়েই ঈষেবল আহাবকে বলল, “ওঠো ও যিষ্রিয়েলীয় নাবোতের সেই দ্রাক্ষাক্ষেতটির দখল নাও, যেটি সে তোমাকে বিক্রি করতে চায়নি। সে আর বেঁচে নেই, কিন্তু মারা গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নাবোৎ প্রস্তরাঘাতে মারা পড়িয়াছে, এই কথা শুনিবামাত্র ঈষেবল আহাবকে কহিল, উঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ টাকায় যে দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিতে অসম্মত ছিল, তাহা গিয়া অধিকার কর; কেননা নাবোৎ জীবিত নাই, সে মরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নাবোৎ প্রস্তরাঘাতে মারা পড়িয়াছে, এই কথা শুনিবামাত্র ঈষেবল আহাবকে কহিল, উঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ টাকায় যে দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিতে অসম্মত ছিল, তাহা গিয়া অধিকার কর; কেননা নাবোৎ জীবিত নাই, সে মরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে শুনেই ঈষেবল আহাবকে বললেন, “যাও, যিষ্রিয়েলীয় নাবোৎ যে আংগুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায় নি তার দখল নাও। সে আর বেঁচে নেই, মরে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাবোৎকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে শুনেই ঈষেবল আহাবকে বললেন, “যাও, যিষ্রিয়েলীয় নাবোৎ যে আংগুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায় নি তার দখল নাও। সে আর বেঁচে নেই, মরে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই খবর পাওয়ামাত্র ইষেবল আহাবকে বললেন, নাবোত আর নেই, মারা গেছে। এবার যাও, যে দ্রাক্ষা ক্ষেত্র সে তোমাকে অর্থ দেওয়া সত্ত্বেও দিতে রাজি হয় নি, সেই ক্ষেত্র দখল কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈষেবল যখন এখবর পেলেন তিনি আহাবকে বললেন, “নাবোত মারা গিয়েছে| তুমি যে ক্ষেতটা চেয়েছিলে, তা এবার নিয়ে নিতে পার|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে শুনেই ঈষেবল আহাবকে বললেন, “ওঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ যে আঙ্গুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায় নি তার দখল নাও; কারণ নাবোৎ আর বেঁচে নেই, মরে গেছে।”