1 Kings 21:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, সামেরিয়া-নিবাসী ইসরাইলের বাদশাহ্‌ আহাবের সঙ্গে সাক্ষাৎ করতে যাও; দেখ সে নাবোতের আঙ্গুরক্ষেতে রয়েছে, সে তা অধিকার করতে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে শমরিয়াতে রাজত্ব করছে, ইস্রায়েলের সেই রাজা আহাবের সঙ্গে তুমি দেখা করতে যাও। এখন সে নাবোতের সেই দ্রাক্ষাক্ষেতে আছে, যেটি দখল করার জন্য সে সেখানে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, শমরিয়া-নিবাসী ইস্রায়েলরাজ আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও; দেখ, সে নাবোতের দ্রাক্ষাক্ষেত্রে রহিয়াছে, সে তাহা অধিকার করিতে গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, শমরিয়া-নিবাসী ইস্রায়েল-রাজ আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও; দেখ সে নাবোতের দ্রাক্ষাক্ষেত্রে রহিয়াছে, সে তাহা অধিকার করিতে গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শমরিয়াতে ইস্রায়েলের রাজা আহাবের সংগে দেখা করতে যাও। সে এখন নাবোতের আংগুর ক্ষেতে আছে। সে ওটার দখল নেবার জন্য সেখানে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্‌ আহাবের সংগে দেখা করতে যাও। সে এখন নাবোতের আংগুর ক্ষেতে আছে। সে ওটার দখল নেবার জন্য সেখানে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়ায় ইসরায়েলের রাজা আহাবের কাছে যাও। তাকে তুমি নাবোতের দ্রাক্ষাকুঞ্জে পাবে। সে সেখানে জমির দখল নিতে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “আহাব ঐ ক্ষেত নিজের জন্য দখল করতে গিয়েছেন| ওকে গিয়ে বল, ‘আহাব তুমি নাবোতকে হত্যা করে এখন ওর জমি দখল করছ| তাই আমি তোমায় শাপ দিলাম যে জায়গায় নাবোতের মৃত্যু হয়েছে সেই একই জায়গায় তোমারও মৃত্যু হবে| যেসব কুকুর নাবোতের রক্ত চেটে খেয়েছে তারা ঐ একই জায়গায় তোমারও রক্ত চেটে খাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ওঠ, শমরিয়াতে ইস্রায়েলের রাজা আহাবের সঙ্গে দেখা করতে যাও। দেখো, সে এখন নাবোতের আঙ্গুর ক্ষেতে আছে। সে ওটার দখল নেবার জন্য সেখানে গেছে।