1 Kings 21:19 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাকে বলবে, মাবুদ এই কথা বলেন, তুমি কি হত্যা করে অন্যের অধিকার হরণ কর নি? আর তাকে বলবে, মাবুদ এই কথা বলেন, যে স্থানে কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, সেই স্থানে কুকুরেরা তোমার রক্তও চেটে খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে গিয়ে বোলো, ‘সদাপ্রভু একথাই বলেন: তুমি কি একজন লোককে খুন করে তার সম্পত্তি দখল করে নাওনি?’ পরে তাকে বোলো, ‘সদাপ্রভু একথাই বলেন: যেখানে কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, সেখানে তোমারও রক্ত কুকুরেরা চেটে খাবে, হ্যাঁ, তোমারই রক্ত!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি নরহত্যা করিয়াছ, আবার [পরের] অধিকার কি হরণ করিয়াছ? আর তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, যে স্থানে কুকুরেরা নাবোতের রক্ত চাটিয়া খাইয়াছে, সেই স্থানে কুকুরেরা তোমার রক্তও চাটিয়া খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি নরহত্যা করিয়াছ, আবার [পরের] অধিকার কি হরণ করিয়াছ? আর তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, যে স্থানে কুকুরেরা নাবোতের রক্ত চাটিয়া খাইয়াছে, সেই স্থানে কুকুরেরা তোমার রক্তও চাটিয়া খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কি একজন লোককে মেরে ফেলে তার সম্পত্তি দখল কর নি?’ তারপর তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘কুকুরেরা যেখানে নাবোতের রক্ত চেটে খেয়েছে সেখানে তারা তোমার রক্ত, হ্যাঁ, তোমারই রক্ত চেটে খাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাকে বল যে, মাবুদ বলছেন, ‘তুমি কি একজন লোককে হত্যা করে তার সম্পত্তি দখল কর নি?’ তারপর তাকে বল যে, মাবুদ বলছেন, ‘কুকুরেরা যেখানে নাবোতের রক্ত চেটে খেয়েছে সেখানে তারা তোমার রক্ত, জ্বী, তোমারই রক্ত চেটে খাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে বল যে আমি স্বয়ং পরমেশ্বর বলছি যে লোকটিকে খুন করেছ, আবার এসেছ তার জমি দখল করতে? আর বল যে প্রভু বলেছেন, যে জায়গায় কুকুরেরা নাবোতের রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় তোমারও রক্ত কুকুরেরা ঐভাবেই চেটে খাবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কি একজন লোককে মেরে ফেলেছ এবং তার সম্পত্তি দখল করেছ?’ তারপর তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘কুকুরেরা যেখানে নাবোতের রক্ত চেটে খেয়েছে সেখানে তারা তোমার রক্ত, হ্যাঁ, তোমারই রক্ত চেটে খাবে’।”