1 Kings 21:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আহাব ইলিয়াসকে বললেন, হে আমার দুশমন, তুমি কি আমাকে পেয়েছ? তিনি বললেন, তোমাকে পেয়েছি; কারণ মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তুমি তা-ই করার জন্য নিজেকে বিক্রি করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহাব এলিয়কে দেখে বললেন, “তবে ওহে আমার শত্রু, তুমি আমাকে খুঁজে পেলে!” “হ্যাঁ, আমি আপনাকে খুঁজে পেয়েছি,” তিনি উত্তর দিলেন, “কারণ আপনি সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আহাব এলিয়কে কহিলেন, হে আমার শত্রু, তুমি কি আমাকে পাইয়াছ? তিনি কহিলেন, তোমাকে পাইয়াছি; কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তুমি তাহাই করিবার জন্য আপনাকে বিক্রয় করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আহাব এলিয়কে কহিলেন, হে আমার শত্রু, তুমি কি আমাকে পাইয়াছ? তিনি কহিলেন, তোমাকে পাইয়াছি; কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তুমি তাহাই করিবার জন্য আপনাকে বিক্রয় করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহাব সেই কথা শুনে এলিয়কে বললেন, “হে আমার শত্রু, এবার তুমি আমাকে পেয়েছ।” উত্তরে এলিয় বললেন, “হ্যাঁ, পেয়েছি, কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করবার জন্য আপনি নিজেকে বিকিয়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহাব সেই কথা শুনে ইলিয়াসকে বললেন, “হে আমার শত্রু, এবার তুমি আমাকে পেয়েছ।” জবাবে ইলিয়াস বললেন, “জ্বী, পেয়েছি, কারণ মাবুদের চোখে যা খারাপ তা-ই করবার জন্য আপনি নিজেকে বিকিয়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব যখন এলিয়কে দেখতে পেলেন, তাঁকে বললেন, আমার চিরশত্রু, এবার বুঝি আমাকে হাতে পেয়েছে? এলিয় বললেন, হ্যাঁ পেয়েছি বৈকি! পরমেশ্বরের অপ্রীতিকর কাজেই তুমি নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন আহাবের সঙ্গে দেখা করতে গেলেন| আহাব এলিয়়কে দেখতে পেয়ে বললেন, “তুমি আবার আমার পিছু নিয়েছ| তুমি তো সব সময়ই আমার বিরোধিতা করো|” এলিয়় উত্তর দিলেন, “হ্যাঁ, আমি আবার তোমাকে খুঁজে বার করেছি| তুমি আজীবন প্রভুর বিরুদ্ধে পাপাচরণ করে কাটালে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাব সেই কথা শুনে এলিয়কে বললেন, “হে আমার শত্রু, এবার কি তুমি আমাকে পেয়েছ?” উত্তরে এলিয় বললেন, “হ্যাঁ, পেয়েছি; কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করবার জন্য তুমি নিজেকে বিক্রি করেছ।