1 Kings 21:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার কুল নবাটের পুত্র ইয়ারাবিমের কুলের সমান ও অহিয়ের পুত্র বাশার কুলের সমান করবো; এর কারণ তোমার সেই অসন্তোষজনক আচার ব্যবহার যা দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করেছ, আর ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার কুলকে নবাটের ছেলে যারবিয়ামের এবং অহিয়র ছেলে বাশার কুলের মতো করে ফেলব, কারণ তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ ও ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার কুল নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান ও অহিয়ের পুত্র বাশার কুলের সমান করিব; ইহার কারণ তোমার সেই অসন্তোষজনক আচার ব্যবহার, যদ্দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ, আর ইস্রায়েলকে পাপ করাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার কুল নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান ও অহিয়ের পুত্র বাশার কুলের সমান করিব; ইহার কারণ তোমার সেই অসন্তোষজনক আচার-ব্যবহার, যদ্দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ, আর ইস্রায়েলকে পাপ করাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়াম এবং অহিয়ের ছেলে বাশার বংশের মত করব, কারণ তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ এবং ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বংশকে নবাটের ছেলে ইয়ারাবিম এবং অহিয়ের ছেলে বাশার বংশের মত করব, কারণ তুমি আমার রাগ জাগিয়ে তুলেছ এবং ইসরাইলকে দিয়ে গুনাহ্‌ করিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাটের পুত্র রাজা যারবিয়ামের বংশ এবং অহিয়র পুত্র রাজা বাশার বংশের মতই তোমার বংশের দশা করব। কারণ তুমি নিজে পাপ করেছ এবং ইসরায়েলকে পাপের পথে পরিচালিত করে আমায় অত্যন্ত ক্রুদ্ধ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পরিবারের দশাও নবাটের পুত্র যারবিয়ামের পরিবারের মতো হবে| কিংবা রাজা বাশার পরিবারের মতো| এই দুই পরিবারই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে| আমি একাজ করব কারণ আমি তোমার ব্যবহারে ক্রুদ্ধ হয়েছি| তুমি ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়াম এবং অহিয়ের ছেলে বাশার বংশের মত করব, এর কারণ তোমার অসন্তোষজনক ব্যবহার, যার মাধ্যমে তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ এবং ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।