1 Kings 21:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহাবের যে কেউ নগরে মারা যাবে, কুকুরেরা তাকে খাবে; এবং যে কেউ মাঠে মারা যাবে, আসমানের পাখিরা তাকে খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আহাবের কুলে যারা নগরে মরবে, কুকুরেরা তাদের খাবে; আর যারা গ্রামাঞ্চলে মরবে, পাখিরা তাদের ঠুকরে ঠুকরে খাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুরেরা তাহাকে খাইবে; এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুরেরা তাহাকে খাইবে; এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব বংশের কেউ নগরের মধ্যে মরলে তাকে কুকুরে খাবে এবং পথে-প্রান্তরে মরলে তাকে শকুনে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পরিবারের যে সমস্ত লোকের শহরে মৃত্যু হবে তাদের মৃতদেহ কুকুর খাবে আর মাঠেঘাটে যারা মারা যাবে তাদের মৃতদেহ চিল শকুনিতে ঠোকরাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাবের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে আকাশের পাখীতে’।”