1 Kings 21:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(আহাব, যিনি তাঁর স্ত্রী ঈষেবল কর্তৃক উত্তেজিত হয়ে মাবুদের সাক্ষাতে কদাচরণ করতে নিজেকে বিক্রি করেছিলেন, তার মত আর কেউ কখনও হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(স্ত্রী ঈষেবলের উসকানিতে কান দিয়ে আহাব যেভাবে সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজকর্ম করলেন, সেভাবে তাঁর মতো আর কেউ কখনও করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(আহাব, যিনি আপন স্ত্রী ঈষেবল কর্ত্তৃক উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাঁহার তুল্য আর কেহ কখনও হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[আহাব, যিনি আপন স্ত্রী ঈষেবল কর্তৃক উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুল্য আর কেহ কখনও হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীর উস্কানিতে সদাপ্রভুর চোখে যা মন্দ আহাব তা-ই করবার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। তাঁর মত আর কেউ এই রকম কাজ করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীর উস্কানিতে মাবুদের চোখে যা খারাপ আহাব তা-ই করবার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। তাঁর মত আর কেউ এই রকম কাজ করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(ঈশ্বরের অপ্রীতিকর মন্দ কাজে আহাবের মত এমন করে কেউ কখনও সম্পূর্ণভাবে নিজেকে ডুবিয়ে দেয় নি। আহাব তাঁর স্ত্রী ইষেবলের প্ররোচনায় এ কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাবের মতো এতো বেশী অপরাধ বা পাপ আগে কেউ করেন নি| তাঁর স্ত্রী ঈষেবলই তাঁকে এসব করিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্ত্রীর কু পরামর্শ সদাপ্রভুর চোখে যা মন্দ আহাব তাই করবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। তাঁর মত আর কেউ এই রকম কাজ করে নি।