1 Kings 21:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ যে ইমোরীয়দেরকে বনি-ইসরাইলদের সম্মুখ থেকে অধিকারচ্যুত করেছিলেন, তাদের সমস্ত কাজ অনুসারে তিনি প্রতিমা পূজা করে অতিশয় ঘৃণার কাজ করতেন।)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ইমোরীয়দের সদাপ্রভু ইস্রায়েলের সামনে থেকে তাড়িয়ে দিলেন, তাদের মতো তিনিও প্রতিমাপূজায় লিপ্ত হয়ে জঘন্যতম কাজ করলেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যে ইমোরীয়দিগকে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের সমস্ত ক্রিয়ানুসারে তিনি পুত্তলিদের অনুগামী হইয়া অতিশয় ঘৃণার্হ কর্ম্ম করিতেন।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যে ইমোরীয়দিগকে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের সমস্ত ক্রিয়ানুসারে তিনি পুত্তলিদের অনুগামী হইয়া অতিশয় ঘৃণার্হ কর্ম করিতেন।]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সামনে থেকে সদাপ্রভু যে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত প্রতিমা পূজা করে তিনি জঘন্য কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সামনে থেকে মাবুদ যে আমোরীয়দের তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত মূর্তি পূজা করে তিনি জঘন্য কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইমোরীদের মত তিনি জঘন্য পৌত্তলিক আচার-অনুষ্ঠান করতেন—যে ইমোরীদের পরমেশ্বর ইসরায়েলীদের দেশ দখল করার আগে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব ইমোরীয়দের মতোই কাঠের মূর্ত্তি পূজা করার মতো জঘন্য পাপাচারণ করেছিলেন| এই অপরাধের জন্যই প্রভু ইমোরীয়দের ভূখণ্ড নিয়ে তা ইস্রায়েলীয়দের দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়দের সামনে থেকে সদাপ্রভু যে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছিলেন, তাদের সমস্ত কাজ অনুসারে তিনি প্রতিমা পূজাকারী অনুগামী হয়ে তিনি জঘন্য কাজ করতেন।