1 Kings 21:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহাব যখন ঐ সমস্ত কথা শুনলেন, তখন তাঁর কাপড় ছিঁড়লেন এবং গায়ে চট বেঁধে রোজা করলেন, চটে শয়ন করলেন এবং ধীরে ধীরে চলাফেরা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসব কথা শুনে আহাব নিজের পোশাক ছিঁড়ে, চট গায়ে দিয়ে উপবাস করলেন। তিনি চটের বিছানায় শুয়েছিলেন ও নম্রভাবে চলাফেরা করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহাব যখন ঐ সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন, এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন, এবং ধীরে ধীরে বেড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহাব যখন ঐ সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন, এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন, এবং ধীরে ধীরে বেড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহাব সদাপ্রভুর কথা শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলে চট পরলেন এবং উপবাস করলেন। তিনি চট পরেই শুয়ে থাকতেন এবং নম্রভাবে চলাফেরা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহাব মাবুদের কথা শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলে চট পরলেন এবং রোজা রাখলেন। তিনি চট পরেই শুয়ে থাকতেন এবং নম্রভাবে চলাফেরা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয়র কথা শুনে আহাব পরণের পোষাক ছিঁড়ে ফেলে চট পরে উপবাস করলেন। রাতে চট পরেই শুতেন এবং বিষণ্ণ ভাবে দিন কাটাতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়়র কথা শেষ হলে আহাবের খুবই দুঃখ হল| তিনি তাঁর শোকপ্রকাশের জন্য পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেললেন| তারপর শোকপ্রকাশের পোশাক গায়ে দিলেন| খাওয়া-দাওয়া করে দুঃখিত ও শোকসন্তপ্ত আহাব ঐ পোশাকেই ঘুমোতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাব সদাপ্রভুর কথা শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলে চট পরলেন এবং উপবাস করলেন। তিনি চট পরেই শুয়ে থাকতেন এবং ধীরে ধীরে চলতে লাগলেন।