1 Kings 21:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিশ্বীয় ইলিয়াসের কাছে মাবুদের এই কালাম উপস্থিত হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিশ্বীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিশ্বীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু তিশ্বীয় এলিয়কে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ তিশ্বীয় ইলিয়াসকে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর তখন নবী এলিয়কে বললেন, দেখেছ, আহাব আমার কাছে কেমন নত হয়েছে? তাই আমি তার জীবনকালে তার অমঙ্গল করব না। কিন্তু তার পুত্রের আমলে তার বংশের উপর সেই অমঙ্গল আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তখন ভাববাদী এলিয়়কে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর এই বাক্য তিশ্বীয় এলিয়ের কাছে আসল, বলল,