1 Kings 21:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁর কাছে এসে তাঁকে বললো, তোমার মন এমন বিষণ্ন কেন যে, তুমি আহার কর না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর স্ত্রী ঈষেবল এসে তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি মনক্ষুণ্ণ হয়ে আছ কেন? তুমি ভোজনপান করছ না কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার স্ত্রী ঈষেবল তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে কহিল, তোমার মন এমন বিষণ্ণ কেন যে, তুমি আহার কর না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার স্ত্রী ঈষেবল তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে কহিল, তোমার মন এমন বিষণ্ন কেন যে, তুমি আহার কর না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে জিজ্ঞাসা করলেন, “কেন তুমি মন খারাপ করে আছ? কেন খেতে চাইছ না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে জিজ্ঞাসা করলেন, “কেন তুমি মন খারাপ করে আছ? কেন খেতে চাইছ না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর স্ত্রী ইষেবল তাঁর কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কেন কিছু খাচ্ছ না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাবের স্ত্রী ঈষেবল গিয়ে জিজ্ঞেস করলেন, “তোমার কি হয়েছে? খেলে না কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈষেবল তাঁর স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি মন খারাপ করে আছ কেন? খেতে চাইছ না কেন?”