1 Kings 21:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললো, এখন তুমিই না ইসরাইলে রাজত্ব করছো? উঠ, আহার কর; তোমার অন্তর প্রফুল্ল হোক; আমি যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুরক্ষেত তোমাকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর স্ত্রী ঈষেবল বলল, “ইস্রায়েলের রাজা হয়ে তুমি এ কী আচরণ করছ? উঠে ভোজনপান করো! চাঙ্গা হও। যিষ্রিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেতটি আমিই তোমাকে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার স্ত্রী ঈষেবল তাঁহাকে কহিল, এখন তুমিই না ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেছ? উঠ, আহার কর; তোমার চিত্ত প্রফুল্ল হউক; আমি যিষ্রিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার স্ত্রী ঈষেবল তাঁহাকে কহিল, এখন তুমিই না ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেছ? উঠ, আহার কর; তোমার চিত্ত প্রফুল্ল হউক; আমি যিষ্রিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললেন, “তুমি না ইস্রায়েলের রাজা? ওঠো, খাওয়া-দাওয়া কর, আনন্দিত হও। যিষ্রিয়েলীয় নাবোতের আংগুর ক্ষেত আমি তোমাকে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললেন, “তুমি না ইসরাইলের বাদশাহ্? ওঠো, খাওয়া-দাওয়া কর, আনন্দিত হও। যিষ্রিয়েলীয় নাবোতের আংগুর ক্ষেত আমি তোমাকে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষেবল বললেন, ও এই কথা তা, তুমি না ইসরায়েলের রাজা? ওঠ, খাও-দাও, স্ফূর্তি কর। আমি নাবাতের দ্রাক্ষাকুঞ্জ তোমার পাবার ব্যবস্থা করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈষেবল বলল, “তুমি ইস্রায়েলের রাজা| বিছানা ছেড়ে উঠে কিছু খাও, দেখবে তাহলেই অনেক ভাল লাগবে| নাবোতের জমি আমি তোমায় দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললেন, “তুমি না ইস্রায়েলের উপর রাজত্ব করছ? ওঠো, খাওয়া দাওয়া কর, আনন্দিত হও। যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত আমি তোমাকে দেব।”