1 Kings 21:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পত্রে সে এই কথা লিখেছিল, তোমরা রোজা ঘোষণা কর ও লোকদের মধ্যে নাবোৎকে উঁচু স্থানে বসাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইসব চিঠিতে সে লিখেছিল: “একদিনের উপবাস ঘোষণা করে আপনারা নাবোতকে গুরুত্বপূর্ণ এক স্থানে লোকজনের মাঝে বসিয়ে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পত্রে সে এই কথা লিখিয়াছিল, তোমরা উপবাস ঘোষণা কর, ও লোকদের মধ্যে নাবোৎকে উচ্চস্থানে বসাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পত্রে সে এই কথা লিখিয়াছিল, তোমরা উপবাস ঘোষণা কর, ও লোকদের মধ্যে নাবোৎকে উচ্চস্থানে বসাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চিঠিগুলোতে তিনি লিখেছিলেন, “আপনারা উপবাস ঘোষণা করুন এবং লোকদের মধ্যে নাবোৎকে একটা বিশেষ স্থান দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চিঠিগুলোতে তিনি লিখেছিলেন, “আপনারা রোজা রাখবার কথা ঘোষণা করুন এবং লোকদের মধ্যে নাবোৎকে একটা বিশেষ স্থান দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিঠিতে লেখা ছিল: তোমরা একটি উপবাসের দিন ঘোষণা কর এবং প্রজাদের এক জায়গায় একত্র কর। সেই প্রজা সমাবেশে নাবোতকে একটি সম্মানিত আসনে বসাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈষেবল লিখলেন: “একটি উপবাসের দিন ঘোষণা করুন যেদিন কেউ কোনো খাওয়া-দাওয়া করবে না| তারপর শহরের সমস্ত লোককে একটা বৈঠকে ডাকুন| সেখানে আমরা নাবোতের সম্পর্কে আলোচনা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই চিঠিগুলোতে সে এই কথা লিখেছিল, “আপনারা উপবাস ঘোষণা করুন এবং লোকদের মধ্যে নাবোৎকে উঁচু জায়গা দিন।