1 Kings 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইলের বাদশাহ্‌ যিহোশাফটকে বললেন, আমি কি আগেই আপনাকে বলি নি যে, এই ব্যক্তি আমার উদ্দেশে মঙ্গলের নয়, কেবল অমঙ্গলের ভবিষ্যদ্বাণী প্রচার করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে বলিনি যে সে আমার বিষয়ে কখনও ভালো কিছু ভাববাণী করে না, কিন্তু শুধু খারাপ ভাববাণীই করে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে, এই ব্যক্তি আমার উদ্দেশে মঙ্গলের নয়, কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে, এই ব্যক্তি আমার উদ্দেশে মঙ্গলের নয়, কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে আগেই বলি নি যে, সে আমার সম্বন্ধে অমংগল ছাড়া মংগলের কথা বলবে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসরাইলের বাদশাহ্‌ যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে আগেই বলি নি যে, সে আমার সম্বন্ধে অপকার ছাড়া উপকারের কথা বলবে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব যিহোশাফটকে বললেন, দেখলেন তো? আমি কি বলি নি যে লোকটা আমার সম্বন্ধে কোন ভাল কথা বলে না? সব সময় কিছু না কিছু অমঙ্গলের কথা বলবেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব তখন যিহোশাফটকে বললেন, “দেখলেন! আপনাকে আগেই বলেছিলাম| এই ভাববাদী আমার সম্পর্কে কখনও ভাল কথা বলে না| এমন কথা বলে যা আমি শুনতে চাই না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে আগেই বলি নি যে, সে আমার সম্বন্ধে অমঙ্গল ছাড়া মঙ্গলের কথা বলবে না?”