1 Kings 22:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিহোশাফট ইসরাইলের বাদশাহ্‌কে বললেন, আরজ করি, প্রথমে মাবুদের কালামের খোঁজ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহোশাফট ইস্রায়েলের রাজাকে এও বললেন, “প্রথমে সদাপ্রভুর কাছে পরামর্শ চেয়ে নিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশাফট ইস্রায়েলের রাজাকে কহিলেন, বিনয় করি, অদ্য সদাপ্রভুর বাক্যের অন্বেষণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশাফট ইস্রায়েলের রাজাকে কহিলেন, বিনয় করি, অদ্য সদাপ্রভুর বাক্যের অন্বেষণ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যিহোশাফট তাঁকে এই কথাও বললেন, “আপনি প্রথমে সদাপ্রভুর পরামর্শ নিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে যিহোশাফট তাঁকে এই কথাও বললেন, “আপনি প্রথমে মাবুদের পরামর্শ নিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার আগে জানতে হবে পরমেশ্বরের কি ইচ্ছা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রথমে এ বিষয়ে আমরা প্রভুর পরামর্শ নেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোশাফট ইস্রায়েলের রাজাকে এই কথাও বললেন, “আজ সদাপ্রভুর পরিকল্পনা জানুন।”