1 Kings 22:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দৃষ্টিতে যা মন্দ তা-ই তিনি করতেন, তাঁর পিতার পথে ও তাঁর মাতার পথে এবং নবাটের পুত্র যে ইয়ারাবিম ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর পথে চলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তিনি তাই করলেন, কারণ তিনি তাঁর বাবা, মা, ও নবাটের ছেলে সেই যারবিয়ামের পথেই চলেছিলেন, যারা ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, আপন পিতার পথে ও আপন মাতার পথে, এবং নবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার পথে চলিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, আপন পিতার পথে ও আপন মাতার পথে, এবং নবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার পথে চলিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তিনি তাঁর বাবা ও মায়ের মত এবং নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন। এই যারবিয়াম যেমন ইস্রায়েলের লোকদের দিয়ে পাপ করিয়েছিলেন অহসিয়ও তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি তাঁর পিতা ও মায়ের মত এবং নবাটের ছেলে ইয়ারাবিমের মত চলতেন। এই ইয়ারাবিম যেমন ইসরাইলের লোকদের দিয়ে গুনাহ্ করিয়েছিলেন অহসিয়ও তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা আহাব, জননী ইষেবল ও এবং রাজা যারবিয়ামের কুদৃষ্টান্ত অনুসরণ করে তিনিও পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করেছিলেন এবং ইসরায়েলীদের পাপে লিপ্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তাঁর পিতা আহাব, মাতা ঈষেবল ও নবাটের পুত্র যারবিয়ামের মতোই প্রভুর বিরুদ্ধে যাবতীয় পাপাচরণ করেন| এই সমস্ত শাসকরাই ইস্রায়েলকে আরো পাপের দিকে ঠেলে নিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তাই করতেন। তিনি তাঁর বাবা ও মায়ের মত এবং নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন। এই যারবিয়াম যেমন ইস্রায়েলের লোকদের দিয়ে পাপ করিয়েছিলেন অহসিয়ও তাই করেছিলেন।