1 Kings 22:53 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বালের সেবা করতেন, তার কাছে সেজ্‌দা করতেন এবং ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে অসন্তুষ্ট করতেন, তাঁর পিতা যা যা করতেন, তিনিও তা-ই করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর বাবার মতোই বায়ালের সেবা ও পুজো করলেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বালের সেবা করিতেন, তাহার কাছে প্রণিপাত করিতেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিতেন, তাঁহার পিতা যাহা যাহা করিতেন, তিনিও তাহাই করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বালের সেবা করিতেন, তাহার কাছে প্রণিপাত করিতেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিতেন, তাঁহার পিতা যাহা যাহা করিতেন, তিনিও তাহাই করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বাল দেবতার সেবা ও পূজা করতেন এবং তাঁর বাবা যেমন করেছিলেন তিনিও তেমনি করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বাল দেবতার সেবা ও পূজা করতেন এবং তাঁর পিতা যেমন করেছিলেন তিনিও তেমনি করে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌কে রাগিয়ে তুলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ছিলেন বেল দেবের উপাসক। পিতার মত তিনিও ঐসব পাপকাজ করে ইসরায়েলীদের আরাধ্য পরমেশ্বরকে ক্রুদ্ধ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় তাঁর পিতার মতোই বাল মূর্ত্তির পূজা করতেন| ফলে প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, খুবই ক্রুদ্ধ হয়েছিলেন| এর আগে তিনি তাঁর পিতার ওপর যে রকম ক্রুদ্ধ হয়েছিলেন, অহসিয়ের প্রতিও তিনি ঠিক সে রকমই ক্রুদ্ধ হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বাল দেবতার সেবা ও পূজা করতেন এবং তাঁর বাবা যেমন করেছিলেন তিনিও তেমনি করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।