1 Kings 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যিহোশাফট বললেন, এই স্থানে কি মাবুদের এমন কোন নবী নেই যে, আমরা তাঁরই কাছে খোঁজ করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহোশাফট জিজ্ঞাসা করলেন, “এখানে কি সদাপ্রভুর এমন কোনও ভাববাদী আর নেই, যাঁর কাছে আমরা খোঁজখবর নিতে পারব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহোশাফট কহিলেন, আবার সদাপ্রভুর এমন কোন ভাববাদী কি এস্থানে নাই যে, আমরা তাঁহারই কাছে অন্বেষণ করিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহোশাফট কহিলেন, আবার সদাপ্রভুর এমন কোন ভাববাদী কি এই স্থানে নাই যে, আমরা তাঁহারই কাছে অন্বেষণ করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোন নবী নেই যার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যিহোশাফট বললেন, “এখানে কি মাবুদের কোন নবী নেই যার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহোশাফট জিজ্ঞাসা করলেন, এখানে কি আর কোন নবী নেই যাঁর মাধ্যমে আমরা পরমেশ্বরের নির্দেশ জানতে পারি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহোশাফট তাদের বললেন, “এখানে কি প্রভুর অন্য কোন ভাববাদী উপস্থিত আছেন? তাহলে আমাদের তাঁকেও ঈশ্বরের মতামত সম্পর্কে জিজ্ঞেস করা উচিৎ‌|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোনো একটা ভাববাদী নেই যার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি?”