1 Kings 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোশাফট বললেন, বাদশাহ্, এমন কথা বলবেন না। তখন ইসরাইলের বাদশাহ্ তাঁর এক জন কর্মচারীকে ডেকে হুকুম দিলেন, ইম্লের পুত্র মীখায়কে শীঘ্র নিয়ে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলের রাজা কর্মকর্তাদের মধ্যে একজনকে ডেকে বললেন, “এক্ষুনি গিয়ে যিম্লের ছেলে মীখায়কে ডেকে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের রাজা আপনার এক জন কর্ম্মচারীকে ডাকিয়া আজ্ঞা দিলেন, যিম্লের পুত্র মীখায়কে শীঘ্র লইয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের রাজা আপনার একজন কর্মচারীকে ডাকিয়া আজ্ঞা দিলেন, যিম্লের পুত্র মীখায়কে শীঘ্র লইয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলের রাজা তাঁর একজন কর্মচারীকে ডেকে বললেন, “তুমি এখনই য্নিের ছেলে মীখায়কে ডেকে নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসরাইলের বাদশাহ্ তাঁর একজন কর্মচারীকে ডেকে বললেন, “তুমি এখনই য্নিের ছেলে মিকায়কে ডেকে নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহাব তখন রাজ দরবারের একজন রাজপুরুষকে ডেকে সত্বর নবী মিখাইয়াকে তাঁর কাছে নিয়ে আসতে নির্দেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা আহাব রাজকর্মচারীদের একজনকে গিয়ে মীখায়কে খুঁজে বার করতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের রাজা তাঁর একজন কর্মচারীকে আদেশ করলেন, “তুমি এখনই যিম্লের ছেলে মীখায়কে ডেকে নিয়ে এস।”