1 Kings 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তুমি যা যাচ্ঞা কর নি তাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে, তোমার জীবনকালে বাদশাহ্‌দের মধ্যে কেউ তোমার মত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, আমি তোমাকে সেসবকিছু দেব, যা তুমি চাওনি—ধনসম্পদ ও সম্মানও দেব—যেন তোমার জীবনকালে তোমার সমতুল্য কোনও রাজা না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তুমি যাহা যাচ্ঞা কর নাই, তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য্য ও গৌরব দিলাম যে, তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তুমি যাহা যাচ্ঞা কর নাই, তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে, তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যা তুমি চাও নি তাও আমি তোমাকে দিলাম। আমি তোমাকে এমন ধন-দৌলত ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে রাজাদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যা তুমি চাও নি তাও আমি তোমাকে দিলাম। আমি তোমাকে এমন ধন-দৌলত ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে বাদশাহ্‌দের মধ্যে আর কেউ তোমার সমান হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইসাথে, তুমি যা চাও নি, সেই ধনসম্পদ ও সম্মানও আমি তোমাকে দিচ্ছি, যার ফলে তোমার জীবনকালে কোন রাজা তোমার সমকক্ষ হতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তোমাকে পুরস্কৃত করার জন্য আমি তোমাকে সেসব জিনিসও দেব যা তুমি প্রার্থনা করো নি| সারা জীবন তুমি অসীম সম্পদ ও সম্মানের ভাগীদার হবে| তোমার মতো বড় রাজা আর পৃথিবীতে আর কেউ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে সেটা দিলাম যেটা তুমি চাওনি। আমি তোমাকে এমন ধন সম্পদ ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে রাজাদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না।