1 Kings 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার পিতা দাউদ যেমন চলতো, তেমনি তুমি যদি আমার সমস্ত হুকুম ও আমার সমস্ত বিধি পালন করতে আমার পথে চল, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যদি তুমি আমার প্রতি বাধ্যতা দেখিয়ে চলো ও তোমার বাবা দাউদের মতো আমার বিধিনিয়ম ও আদেশগুলি পালন করো, তবে আমি তোমাকে দীর্ঘায়ু দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চল, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চল, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাবা দায়ূদের মত করে যদি তুমি আমার সব নিয়ম ও আদেশ পালন কর এবং আমার পথে চল তবে আমি তোমাকে অনেক আয়ু দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পিতা দাউদের মত করে যদি তুমি আমার সব নিয়ম ও হুকুম পালন কর এবং আমার পথে চল তবে আমি তোমাকে অনেক আয়ু দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি আমার পথে চল, তোমার পিতা দাউদের মত আমার সমস্ত বিধি নির্দেশ পালন কর, তাহলে আমি তোমাকে দীর্ঘায়ু করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু তুমি আমার প্রতি আস্থা রেখো আর তোমার পিতা দায়ুদের মতো আমার আদেশ ও বিধিগুলি মেনে চলো| আর তা যদি করো আমি তোমাকে দীর্ঘ জীবনও দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবা দায়ূদের মত করে যদি তুমি আমার সব নিয়ম ও আদেশ পালন করার জন্য আমার পথে চল তবে আমি তোমাকে অনেক আয়ু দেব।”