1 Kings 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রসবের পর তিন দিনের দিন এই স্ত্রীলোকটিও একটি পুত্র প্রসব করলো; তখন আমরা একত্রে ছিলাম, ঘরে আমাদের সঙ্গে কোন অন্য লোক ছিল না, কেবল আমরা দু’জন ঘরে ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সন্তান হওয়ার তিন দিন পর এরও একটি সন্তান হল। আমরা তো একাই ছিলাম; সেই বাড়িতে আর কেউ ছিল না, শুধু আমরা দুজনই ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রসবের পর তিন দিনের দিন এই স্ত্রীলোকটীও প্রসব করিল; তখন আমরা একত্র ছিলাম, ঘরে আমাদের সঙ্গে কোন অন্য লোক ছিল না, কেবল আমরা দুই জন ঘরে ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রসবের পর তিন দিনের দিন এই স্ত্রীলোকটিও প্রসব করিল; তখন আমরা একত্রে ছিলাম, ঘরে আমাদের সঙ্গে কোন অন্য লোক ছিল না, কেবল আমরা দুই জন ঘরে ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ছেলের জন্মের তিন দিন পরে এই স্ত্রীলোকটিরও একটি ছেলে হল। ঘরে আর কেউ ছিল না, কেবল আমরা দু’জনই ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ছেলের জন্মের তিন দিন পরে এই স্ত্রীলোকটিরও একটি ছেলে হল। ঘরে আর কেউ ছিল না, কেবল আমরা দু’জনই ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ছেলের জন্মের দুদিন পরে এরও একটি ছেলে হল। সেই ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ঠিক তিনদিন পরে এই মেয়েটি তার শিশুর জন্ম দেয়| কিন্তু আমরা দুজন ছাড়া আমাদের বাড়ীতে অন্য কোনো তৃতীয় ব্যক্তি ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রসবের তিন দিন পরে এই স্ত্রীলোকটিও প্রসব করল। ঘরে আর কেউ ছিল না, শুধু আমরা দুইজনই ছিলাম।