1 Kings 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা নানা উচ্চস্থলীতে কোরবানী করতো, কেননা সেই সময় পর্যন্ত মাবুদের নামের উদ্দেশে গৃহ নির্মিত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন তখনও অবশ্য উঁচু পীঠস্থানগুলিতেই বলি উৎসর্গ করে যাচ্ছিল, কারণ সদাপ্রভুর নামের উদ্দেশে তখনও কোনও মন্দির তৈরি করা হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা নানা উচ্চস্থলীতে বলিদান করিত, কেননা তৎকাল পর্য্যন্ত সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্ম্মিত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা নানা উচ্চস্থলীতে বলিদান করিত, কেননা তৎকাল পর্যন্ত সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্মিত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তখনও উপাসনার উঁচু স্থানগুলোতে তাদের পশু-উৎসর্গের অনুষ্ঠান করত, কারণ তখনও সদাপ্রভুর উপাসনার জন্য কোন ঘর তৈরী করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তখনও এবাদতের উঁচু স্থানগুলোতে তাদের পশু-কোরবানী দিত, কারণ তখনও মাবুদের এবাদতের জন্য কোন ঘর তৈরী করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনও পর্যন্ত প্রভু পরমেশ্বরের কোন মন্দির তৈরী হয়নি বলে লোকেরা নানা জায়গায় বেদীতে বলি উৎসর্গ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু মন্দিরের কাজ তখনও শেষ হয়নি, লোকরা উচ্চস্থানের বেদীতে পশু বলি দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা তখনও উপাসনার উঁচু জায়গাগুলোতে তাদের পশু বলিদানের অনুষ্ঠান করত, কারণ তখনও সদাপ্রভুর উপাসনার জন্য কোনো ঘর তৈরী করা হয়নি।